ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 2 May 2020

মিনারের সুর কি তুমি শোনো না?

মিনারের সুর কি তুমি শোনো না?
সুপথের ডাক কি তুমি বোঝো না?
বাগানের ফুল কি তুমি দেখো না?
নাজাতের পথ কি তুমি খোঁজো না?

তুমি কি ভোরের আকাশ দেখো না?
তুমি কি দিনের প্রকাশ দেখো না?
তুমি কি রাত্রিনামা দেখো নাই?
তুমি কি সত্য মিথ্যা বোঝো না? 


তুমি কি মাঠ দেখোনি ফসল ভরা? 

দেখোনি বৃক্ষ কেমন সবুজ করা?

পাখিদের গান কি তুমি শোনো না?

কতকিছু চতূর্দিকে করলো কে যোজনা


তুমি কি দেখতে চোখে পাও না?
তুমি কি বাতাস বুকে নাও না?
ভালোর বিজয় চাও কি তুমি?
তবে কেন হকের পথে যোঝ না

গীতিকার: কবি গোলাম মোহাম্মদ 
সুরকার: মশিউর রহমান
শিল্পী : সাইফুল্লাহ মানছুর

17 comments:

  1. অসাধারণ
    আমার অনেক ভালো লেগেছে।

    ReplyDelete
    Replies
    1. জেনে ভালো লাগলো।

      Delete
  2. আমার খুব প্রিয় একটি গান

    ReplyDelete
  3. মাশাআল্লাহ

    ReplyDelete
  4. মাশা আল্লাহ ❤️❤️
    অনেক চমৎকার!

    ReplyDelete
  5. লিরিকে সঞ্চারী লিখেন নি তো,,,,

    ReplyDelete
  6. গীতিকার সুরকার কে

    ReplyDelete
    Replies
    1. গীতিকার: কবি গোলাম মোহাম্মদ এবং সুর করেছেন মশিউর রহমান।

      Delete
  7. ইসলামী গানের লিরিক্স এপস সাজেশ করেন সবাই।।।

    ReplyDelete
  8. গানটির লিরিক্স তে কিছু লাইন বাদ পড়েছে

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. বাদ পড়া লাইন এড করে দিয়েছি। আপনাকে ধন্যবাদ।

      Delete
  9. বারাকআল্লাহ

    ReplyDelete
  10. অসাধারণ সুন্দর একটা গান আমার খুব পছন্দের।

    ReplyDelete