রম্য গান- বেকায়দায়- লেডিস ফাস্ট
ডাইনে বায়ে দেখতে মানা
সামনে পিছে চলতেও মানা
পড়িয়া গেলাম বেকায়দায়...।।
শার্ট পড়িয়া প্যান্ট পড়িয়া
মাইয়ারা ভাই পুলা হয়
হাতে চুড়ি কানের দোলে
পুলারাও পিছে নয়
কোনটা পুলা কোনটা মাইয়া
চেনা হয়গো ভিসন দায়...।।
ভার্সিটি কলেজে গেলে
চাইয়া দেখি গাছ তলায়
বৃত্ত হইয়া পুলা মাইয়া
একই সাথে প্রেম খেলায়
পুলা মাইয়ার ঢং দেখিয়া
ইবলিশে হার মাইনা যায়...।।
লাজ শরমের মাথা খাইয়া
মাইয়ারা শপিং এ যায়
গলাতে গামছা ঝুলাইয়া
পুরুষ পুরুষ ভাব দেখায়
আল্লায় জানে সামনে কি হয়
লেডিস ফাস্টের দুনিয়ায়...।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
Wednesday, 28 September 2011
এফডিসি
রম্য গানঃ এফডিসি
কলেজ তো নয় যেন এফডিসি
দাদা দাদি বইসা থাকে কাছাকাছি
লজ্জায় বাঁচিনা কি যে করি বলনা
জুটির বাহার দেখো ছিঃ ছিঃ ছিঃ...।।
ক্লাসের বারান্দা লুকুরের ঘাট যেন
পার্কের মনোরম পরিবেশ
ক্লাস্টাস ফাঁকি দিয়া গার্লফ্রেন্ড সাথে নিয়া
হাম্বা হাম্বা করে মোখলেছ
নাই কোন ভেদাভেদ জুনিয়র সিনিয়র
লজ্জায় মরমে মরেছি...।।
জিন্সের পড়ে প্যান্ট, সাথে নিয়ে বয়ফ্রেন্ড
হেঁটে চলে যেন কোন নায়িকা
ভাব দেখে বাঁচিনা মনে মনে কারিনা
ঘোমটার মাঝে নাচে খেমটা
এই সব দেখে ঐ ইবলিশ বেটা বলে
তোমাদের ছেড়ে আমি ভাগছি...।।
কলেজ তো নয় যেন এফডিসি
দাদা দাদি বইসা থাকে কাছাকাছি
লজ্জায় বাঁচিনা কি যে করি বলনা
জুটির বাহার দেখো ছিঃ ছিঃ ছিঃ...।।
ক্লাসের বারান্দা লুকুরের ঘাট যেন
পার্কের মনোরম পরিবেশ
ক্লাস্টাস ফাঁকি দিয়া গার্লফ্রেন্ড সাথে নিয়া
হাম্বা হাম্বা করে মোখলেছ
নাই কোন ভেদাভেদ জুনিয়র সিনিয়র
লজ্জায় মরমে মরেছি...।।
জিন্সের পড়ে প্যান্ট, সাথে নিয়ে বয়ফ্রেন্ড
হেঁটে চলে যেন কোন নায়িকা
ভাব দেখে বাঁচিনা মনে মনে কারিনা
ঘোমটার মাঝে নাচে খেমটা
এই সব দেখে ঐ ইবলিশ বেটা বলে
তোমাদের ছেড়ে আমি ভাগছি...।।
নির্ঘুম রাত কেটে যায়
নির্ঘুম রাত কেটে যায়
দুঃখের বাণে ভাঙ্গে বুক
কতদিন কতরাত যায় কেটে যায় মাগো
দেখিনা তোমার ঐ মুখ।।
সেই যে কবে মাগো দেখেছি তোমায়
জুড়িয়ে তৃষিত নয়ন
তোমার স্নেহের ক্ষুধা আমাকে কাঁদায়
কাটেনা বিরহী লগন
বেদনার ঢেউ দোলে হৃদয়ে আমার
অশ্রু প্লাবনে ভাসে চোখ।।
কষ্টের হিমালয় তোমার বুকে মাগো
রেখেছো হাসির আড়ালে
তোমার দুঃখের ভার সইবো কি করে বলো
মন পুড়ে তুষের অনলে
বেদনার ঢেউ দোলে হৃদয়ে আমার
অশ্রু প্লাবনে ভাসে চোখ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
দুঃখের বাণে ভাঙ্গে বুক
কতদিন কতরাত যায় কেটে যায় মাগো
দেখিনা তোমার ঐ মুখ।।
সেই যে কবে মাগো দেখেছি তোমায়
জুড়িয়ে তৃষিত নয়ন
তোমার স্নেহের ক্ষুধা আমাকে কাঁদায়
কাটেনা বিরহী লগন
বেদনার ঢেউ দোলে হৃদয়ে আমার
অশ্রু প্লাবনে ভাসে চোখ।।
কষ্টের হিমালয় তোমার বুকে মাগো
রেখেছো হাসির আড়ালে
তোমার দুঃখের ভার সইবো কি করে বলো
মন পুড়ে তুষের অনলে
বেদনার ঢেউ দোলে হৃদয়ে আমার
অশ্রু প্লাবনে ভাসে চোখ।।
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
Subscribe to:
Posts (Atom)