আমি অনেক বরষার বৃষ্টি ঝরায়ে তোমার দুয়ারে এসেছি
আমি অনেক ফুলের হাতছানি মাড়ায়ে তোমায় ভালবেসেছি
কত যে ফাগুন আগুন ঝরায়ে আমায় কাছে ডেকেছে
কতো যে শরৎ কোমলতা দিয়ে আমায় আপন করেছে
প্রভু আমি শুধু তোমারি খুশির জন্য
সবাইকে ফিরিয়ে দিয়েছি
জোছনার কতো রাত আমায় নিয়ে করেছে যে খেলা
কতো যে বসন্ত ফুলের বাসর দিয়ে জমায়েছে মেলা
কতো যে শুকতারা সুখ দিতে চেয়েছে
রাশি রাশি সম্পদ ভোগের জীবন দিতে চেয়েছে
প্রভু আমি শুধু তোমারি খুশির জন্য
শ্রাবণ বরণ করেছি
Sunday, 16 February 2014
সত্যের পথিকদের হতে হবে নির্ভিক
সত্যের পথিকদের হতে হবে নির্ভিক
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
পবিত্র কুরআনের সুমহান বাণী
হামযা খালেদ ও এপথে জানি
জীবন বিলাতে হবে হেসে খেলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
হৃদয় তোমার ইসলামের আলোয় আলোকিত
তবে কার ভয়ে আজ তুমি ভীত
বাতিলের সাথে লড়াইয়ে জিততে হলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
জান্নাত যদি শুধু কামনা হয়
সত্যের পথে কেন তবে আর ভয়
বিজয় তো তোমারি শহীদ হলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
আলোর পথ তো চিরদিনই কাঁটায় ভরা
চলবেই সত্যের ভাংগা গড়া
তবু থাকবে অবিচল আলোর পথে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
জাগতেই হবে তোমাকে নতুন করে
কাঁপবে বাতিল মরু সাইমুম ঝড়ে
বিশ্বটাকে সত্যের পথ দেখাতে হলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
পবিত্র কুরআনের সুমহান বাণী
হামযা খালেদ ও এপথে জানি
জীবন বিলাতে হবে হেসে খেলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
হৃদয় তোমার ইসলামের আলোয় আলোকিত
তবে কার ভয়ে আজ তুমি ভীত
বাতিলের সাথে লড়াইয়ে জিততে হলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
জান্নাত যদি শুধু কামনা হয়
সত্যের পথে কেন তবে আর ভয়
বিজয় তো তোমারি শহীদ হলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
আলোর পথ তো চিরদিনই কাঁটায় ভরা
চলবেই সত্যের ভাংগা গড়া
তবু থাকবে অবিচল আলোর পথে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
জাগতেই হবে তোমাকে নতুন করে
কাঁপবে বাতিল মরু সাইমুম ঝড়ে
বিশ্বটাকে সত্যের পথ দেখাতে হলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
আল্লাহ তালার রাস্তা ধর
আল্লাহ তালার রাস্তা ধর
সহজ সরল রাস্তা ধর
শক্ত করে ধর।
এই তুফানে নয়তো উড়ে যাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
আজকে করো যতো আয়োজন
দেখবে এসব নেয়ার প্রয়োজন।
এক পলকে সবকিছু ফুরাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
মালাকুল মউত সামনে হবে খাড়া
কেউ দেবে না তোমার ডাকে সাড়া।
হীরের খনি দেয় যদি কেউ খুলে
তখন তুমি নিবে কি তা তুলে।
চোখ মেলে কি দেখার সুযোগ পাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
সহজ সরল রাস্তা ধর
শক্ত করে ধর।
এই তুফানে নয়তো উড়ে যাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
আজকে করো যতো আয়োজন
দেখবে এসব নেয়ার প্রয়োজন।
এক পলকে সবকিছু ফুরাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
মালাকুল মউত সামনে হবে খাড়া
কেউ দেবে না তোমার ডাকে সাড়া।
হীরের খনি দেয় যদি কেউ খুলে
তখন তুমি নিবে কি তা তুলে।
চোখ মেলে কি দেখার সুযোগ পাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
Subscribe to:
Posts (Atom)