Sunday, 27 February 2011

তুমি আমার শেষ ভরসা

তুমি আমার শেষ ভরসা,
তোমার চাওয়ায় মনের হাওয়ায়
নামে অঝোর ধার বরষা্‌।।

রঙ্গিন প্রাতে তোমার সাথে হয়না কথা,
দুঃখ রাতে ফোটে তোমার বিহবলতা;
নিবিড় ছোঁওয়ায় শুষ্ক হৃদয়
করো আমার মন -সরসা।।

তোমার কথা কেউ মানে আর কেউ মানেনা,
কেমন করে জানাও অভয় কেউ জানেনা।

প্রভু আমার প্রিয় আমায়
প্রীতির মত নিয়ো আমার
রক্ত- ক্ষরা অশ্রু ঝরা
ব্যথার কথা ম্লান- পরশা।।

No comments:

Post a Comment