Wednesday, 2 March 2011

দুনিয়ার সমস্ত সুধা

দুনিয়ার সমস্ত সুধা
একটি নামে ঢালা
ও নামেতে জুড়ায় ভাই রে
সকল দুঃখ জ্বালা।।

আকটি নামে আত্নহারা
'শরাবান তাহুরা' ধরা
ভক্ত যাঁকে আদর করে
ডাকে কামলীওয়ালা।।

ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন
নবীর শ্রেষ্ঠ নবী তেমন
পীর পয়গম্বর গলায় পরে
ওই নামেরই মালা।।

একটি নামে ক্লান্তি হরে
আকটি নামে হৃদয় ভরে
তামাম জাহান দরুদ পড়ে
ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ।।

-আব্দুল লতিফ-

No comments:

Post a Comment