Friday, 4 March 2011

আবার আসবো ফিরে

আবার আসবো ফিরে
তোমার ঐ শান্তি নীড়ে
সারাটা হৃদয় জুড়ে
বাজিয়ে তোমার বীণ
ও আমার ফিলিস্তিন।।

আমি তো আসতে চাই
তোমাকে দেখতে চাই
স্বাধীন এক আকাশ তলে
বাজিয়ে তোমার বীণ।।

হৃদয়ে দিল ব্যথা
ভাইদের ঐক্য হীনতা
উম্মতে মুসলিমার
একী আচরণ!

আবারো আসবো ফিরে
যখন তোমাকে ঘিরে
বিশ্বের যত মুসলিম
জাগবে ফিরবে সুদিন।।

-আব্দুল মান্নান তালিব-

No comments:

Post a Comment