Saturday, 28 December 2013

আমি চোখ বুজে দেখি আমারি লাশ

আমি চোখ বুজে দেখি আমারি লাশ
কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ
কাদিঁছে আপন যারা

সবাই দাড়ানো জানাযা নামাজে
কিছু পরে সব ফিরে যাবে কাজে
কেমনে একাকি কাটাবো কবরে
আমি যে হলেম সাথীহারা

আমি চোখ বুজে দেখি আমারই লাশ
কাফন হয়েছে সারা

আমিতো মনের ভুলেও কখনো
করিনি নামাজ রোজা
এখন একাকী সইতে হবে
সকল পাপের বোঝা

মাথার উপরে সূর্য আসিন
পায়ের নিচেই তামার জমিন
ঐ দোযখের আগুন জ্বলিছে
আসিছে ফেরেশতারা

আমি চোখ বুজে দেখি আমারই লাশ
কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ
কাদিঁছে আপন যারা

No comments:

Post a Comment