ইসলামী সঙ্গীত লিরিক্স

Monday, 22 June 2020

কি যে শোকর আদায় করি

কি যে শোকর আদায় করি
ইলাহি তোমার 
ওগো পরওয়ার 
কত যে সুষমায় জীবন ভরেছো 
ভরেছো আমার চারিধার 
যতবার দেখি তোমারও সৃষ্টি 
তোমার রহমের ঝরে যে বৃষ্টি 
আ আ আ...

 সিজদায় মাথা নত করে আমি 
 হই যে রাহিমের শোকর গুজার 
সারাটা জীবন যদি জপি তব নাম 
তবুও হবেনা এতটুকু গুণগান 
না শোকর কখনো পাবে না 
তোমায় প্রেম নাই তার তরে কোন কোন হিয়ায় 
আবদে শাকুর তাই হতে আমি 
 জীবনের সব খুবই করবো উজাড় 

 কথা ও সুর: তারেক মুনাওয়ার

Wednesday, 6 May 2020

হৃদয়ে রমজান

কথা ও সুর:
তাফাজ্জাল হোসাইন খান

আহলান সাহলান মাহে রমজান
আল-কোরানের মাস এসেছে জাগরে মুসলমান
হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান।

মাগফিরাতের মাস এসেছে, এসেছে তোর দরজায়
সব কালিমা ফেল দূয়ে ফেল রহমতের দরিয়ায়
চোখের জলে তাওবা করলে
নাজাত দিবেন রহমান।

কোরান পড়ো হাদীস জানো যত পার এই মাসে
শাফায়ত করিবে কোরআন কেউ রবে না যখন পাশে।

হয়ত সময় মিলবেনা ফের দু'দিনের এই জীবনে
আরাম-আয়েশ যাও ভুলে যাও ফসল তুলো যতনে
রোজ হাশরে বিচার দিনে
পাবি তারি প্রতিদান।

Monday, 4 May 2020

আকাশের কোল জুড়ে এক ফালি চাঁদ

আকাশের কোল জুড়ে এক ফালি চাঁদ
নিয়ে এলো পৃথিবীর সেরা সংবাদ।
কিয়ামের রাত এলো সিয়ামের দিন
মুছে দিতে জীবনের অগনিত ঋণ।
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরুম রমাদান

খুলে গেছে অনাবিল রহমের দ্বার
মুমীনের ঘরে ঘরে এল উপহার
ভুলগুলো হয়ে গেছে জাফরানী ফুল
সৌরভে এই পৃথিবী হল অমলিন
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরু রমাদান

কাওসার পেয়ালায় ঢেউ এল ঢেউ
হৃদয়টা ধুয়ে নেবে আছো নাকি কেউ
নেমে এল অনুপম ক্ষমা আর প্রেম
রাইয়ান দরজার প্রীতি মোলায়েম
বুক জুড়ে বয়ে গেছে ফালগুনী সুর
গৌরবে দ্বিকে দ্বিকে খুশী সীমাহিন
রমাদান রমাদান শাহরুম মোবারক
রমাদান রমাদান শাহরু রমাদান