বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি
আর দেখি সাগরের ঢেউ
একটি একটি করে সবগুলো ক্ষয়ে যায়
স্মৃতি হয়ে থাকে না তো কেউ।
শৈশব পার হয়ে কৈশোর এসেছিল
রূপরসমাখা এই ভবে
যৌবন ধীরে ধীরে চলে গেল দূরে হায়
জানি না কি জানি কোন ভাবে
সামনে রয়েছে শুধু অস্তের বেলাভূমি
হয়তো চলে যাবে সেও
স্মৃতি হয়ে থাকবে না কেউ।
করিনি তো কোনো কাজ সারাটি জীবন ধরে
মরিচিকা মায়াজালে পড়ে
সন্ধ্যার রাঙা রোদ রাঙায় না এ দু’চোখ
শূন্যতা ব্যাথা হয়ে নড়ে
এমনি করেই গেল জীবনের সব পালা
এসে গেল মরনের ঢেউ
স্মৃতি ছাড়া থাকবে না কেউ।
কথা : আবু হুরায়রা মাহমুদ
সুর: মশিউর রহমান
Showing posts with label আবু হুরায়রা মাহমুদ. Show all posts
Showing posts with label আবু হুরায়রা মাহমুদ. Show all posts
Friday, 25 February 2011
সৈকতেঃ রাতের আঁধার নীরব ক্ষণে
রাতের আঁধার নীরব ক্ষণে
শূন্য আমার ঘর
এক নিমেষেই হয়ে গেল
এই পৃথিবী পর।
এই বিছানায় থাকতো যে মা
জীর্ণ শরীর নিয়ে
ডাকত আমায় অনেক ব্যাথায়
শীর্ণ দু’চোখ দিয়ে
আমি বুঝিনি সেই সে ডাকে বুক হবে মরাচর।
শেষ ডাকেতেও চাই নি ফিরে
একটু মায়ের দিকে
খুব কেঁদেছিল বিদায় বেলায়
আমায় যেতে দেখে
ভাবি নি আমার মাকে হারাব, হারাব এ অন্তর।
কথা ও সুর : আবু হুরায়রা মাহমুদ
শূন্য আমার ঘর
এক নিমেষেই হয়ে গেল
এই পৃথিবী পর।
এই বিছানায় থাকতো যে মা
জীর্ণ শরীর নিয়ে
ডাকত আমায় অনেক ব্যাথায়
শীর্ণ দু’চোখ দিয়ে
আমি বুঝিনি সেই সে ডাকে বুক হবে মরাচর।
শেষ ডাকেতেও চাই নি ফিরে
একটু মায়ের দিকে
খুব কেঁদেছিল বিদায় বেলায়
আমায় যেতে দেখে
ভাবি নি আমার মাকে হারাব, হারাব এ অন্তর।
কথা ও সুর : আবু হুরায়রা মাহমুদ
Subscribe to:
Posts (Atom)