ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label ন. Show all posts
Showing posts with label ন. Show all posts

Tuesday, 19 January 2021

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তাওফিক দাও আলোয় দীপ্ত করো নয়ন আমার ভোরের বিভায় ভরো এ মন আমার তবু অচেনার যত পর্দা সরাও।
যে জানেনা তোমাকে সে জানেনা কিছুই জানেনা সে জীবনের অথৈ মানে যে মানেনা তোমাকে সে মানেনা কিছুই গভীর আঁধার তারে সতত টানে বাসে না সে ভালো এই তামাম জাহান কোন প্রাণ তার কাছে পায় নাকো দাম অভিশাপ দেয় তারে কালের খরা।
সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারেনা ওগো পথের মালিক মনের ভ্রান্তি যতো তুমি ছাড়া কেউ আর মুছাতে পারেনা ওগো মহান খালিক।
দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার বে সাথী করায় বড় যোগ্যতর নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই বস্তুই সব তার লক্ষ্য জড় স্বদেশের ব্যাথা তারে করে না কাতর বিবেকের ঘরে তার শুধুই পাথর কি যে কি বোঝে না আহা বোঝেনা সে তা

কথাঃমতিউর রহমান মল্লিক সুরঃ মশিউর রহমান শিল্পী: নওশাদ মাহফুজ

নিঃশ্বাসে নিঃশ্বাসে

নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে মেপোনা আমায় প্রভু . . . গোপনে ক্ষমা করে দিও তুমি । তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাওনা, তুমিতো হে খোদা বরং তোমারে যে মানে কিবা না মানে সবাই তোমার আলো সমিরণ পায় সদা বাচেনা এই জগতে তোমার করুণা ছাড়া একটি মূহুর্ত কোন প্রাণী । আমার এই ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিওনা হে রহমান আমি অসহায় ধরোনা পরপারে আমার জীবনে দিওনা কোন বিপদ কিংবা অপমান দুঃখ গ্লানি ।


কথা ও সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী কণ্ঠ: নওশাদ মাহফুজ

Sunday, 2 March 2014

নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে

নীল আকাশে লক্ষ তারার জোনাক জ্বলেছে
আল্লাহ তায়ালা রহমতের দোয়ার খুলেছে ॥

মক্কা ধামে ছিল আমার মা আমিনার ঘর
এলেন সেথায় জ্যোতির্ময় এক আলোর সওদাগর।
তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে।

সর্ব কালের সেরা মানুষ নবী কূলের তাজ
স্বর্গলোকে নিয়ে এলেন আল- কোরআনের রাজ।
খোদাদ্রোহী শক্তি গুলোর মুখোশ খুলেছে।

আকাশ, মাটি, ফুল-পাখিদের আজকে মধুর মিতালী
মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গিতালী।
অন্ধকারে নতুন দিনের প্রদ্বীপ জ্বলেছে।

রহমতের ফলগুধারা মোহাম্মদ রাসূল
মরুর বুকে ফুটলো যেন মনমাতানো ফুল।
সালাম দিতে বনের পশুর জবান খুলেছে।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ চেতনা
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

Sunday, 16 February 2014

নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে

নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে
ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে?
মা বলল ধৈর্য ধর, যখন তুমি হবে বড়
জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে।

সেই ছেলেটির মন যে তবু ভরেনা
মায়ের কোন মানাই মনে ধরেনা।
আম খেয়ে সে ভাবতে থাকে
মিষ্টি ঢেলে দিয়েছে কে?
কার নামে বাসন্তি কোকিল কুহু ডাকে?

দিঘীর পাড়ে বসে ছেলে ভাবছে
শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে।
এমন সময় মামা এসে
বলল ভাগ্নে ভাবছ কি সে।
প্রশ্ন কর জবাব পাবে আশ্বাস রেখে।

মামার কাছে ভাগ্নে সবই বলল
মামাও তার জবাব তুলে ধরল।
সব সৃষ্টির স্রষ্টা যিনি
আল্লাহ তালা মহান তিনি।
দুজন মিলে প্রভু প্রেমের
প্রীতি আঁকে।।