ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label নওশাদ মাহফুজ. Show all posts
Showing posts with label নওশাদ মাহফুজ. Show all posts

Tuesday, 19 January 2021

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তাওফিক দাও আলোয় দীপ্ত করো নয়ন আমার ভোরের বিভায় ভরো এ মন আমার তবু অচেনার যত পর্দা সরাও।
যে জানেনা তোমাকে সে জানেনা কিছুই জানেনা সে জীবনের অথৈ মানে যে মানেনা তোমাকে সে মানেনা কিছুই গভীর আঁধার তারে সতত টানে বাসে না সে ভালো এই তামাম জাহান কোন প্রাণ তার কাছে পায় নাকো দাম অভিশাপ দেয় তারে কালের খরা।
সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারেনা ওগো পথের মালিক মনের ভ্রান্তি যতো তুমি ছাড়া কেউ আর মুছাতে পারেনা ওগো মহান খালিক।
দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার বে সাথী করায় বড় যোগ্যতর নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই বস্তুই সব তার লক্ষ্য জড় স্বদেশের ব্যাথা তারে করে না কাতর বিবেকের ঘরে তার শুধুই পাথর কি যে কি বোঝে না আহা বোঝেনা সে তা

কথাঃমতিউর রহমান মল্লিক সুরঃ মশিউর রহমান শিল্পী: নওশাদ মাহফুজ

নিঃশ্বাসে নিঃশ্বাসে

নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে মেপোনা আমায় প্রভু . . . গোপনে ক্ষমা করে দিও তুমি । তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাওনা, তুমিতো হে খোদা বরং তোমারে যে মানে কিবা না মানে সবাই তোমার আলো সমিরণ পায় সদা বাচেনা এই জগতে তোমার করুণা ছাড়া একটি মূহুর্ত কোন প্রাণী । আমার এই ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিওনা হে রহমান আমি অসহায় ধরোনা পরপারে আমার জীবনে দিওনা কোন বিপদ কিংবা অপমান দুঃখ গ্লানি ।


কথা ও সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী কণ্ঠ: নওশাদ মাহফুজ

Sunday, 29 December 2013

আমি কারাগার থেকে বলছি

আমি কোর'আনের কর্মী আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে
আমি কারাগার থেকে গানে গানে কথা বলছি সবার তরে
আমি ভাল আছি বেশ ভাল নেই দুঃখ বেদনা কোন
শুধু দোয়া চাই সবে দোয়া কর যারা তোমরা আমাকে চেন

আমি সত্য পথের পথিক বন্ধু শধু এই দোষ বলে
আজ বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রোষানলে
তবু দুঃখ করিনা আল্লাহ সহায় নেই নেই কোন ভয়
আমি বিশ্বাস করি মিথ্যাচারের হবে হবে পরাজয়

আমি মেঘনায় থাকি দিন খাতা এক আছি আছি বেশ ভাল
শুধু বহুদিন ধরে দেখেনা দুচোখ বাহিরের কোন আলো
আমি রাজপথ ছেড়ে আছি বহুদূরে সাথীদের নেই খোজ
তাই ব্যাথার স্মৃতির আশায় আশায় কেটে যায় দিন রোজ

বুঝি দেখেনি দুচোখ বহুদিন ধরে দুঃখিনি মায়ের মুখ
আর বাবার স্নেহের কথা মনে করে কেদে কেদে উঠে বুক
আমি মাঝে মাঝে দেখি গ্রীলের ওপাশে দাঁড়িয়ে কাদছে মা
তার কাদা কাদা মুখ দেখে যায় শুধু কিছু বলতে যে পারিনা

আমি পরক্ষনে নিজেকে চিনি ভূলে যায় সব কথা
আর মাকে বলি মা ভাল থেকো এই বলে করি শেষ কথা
আমি মমতার সব হাতছানি ভূলে তাহাদের কথা ভাবি
যারা দ্বীনের তরে নির্যাতনে আর নীপীড়ন সয় জানি

যারা দ্বীনের আলোয় আলোকিত চাই দেখতে এই জমীন
আর পাজরের রাংগা খুন ঢেলে দিয়ে পরিশোধ করে ঋন
আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক স্বার্থপর
তাই তাহাদের মত পারিনিক হতে পড়ে আছি কারাগার

আমি পারিনিক হতে মালেকের মত সেই সৌভাগ্যবান
যিনি দ্বীনের তরে নিজের জীবন করে গেছে কোরবান

Saturday, 28 December 2013

আমি চোখ বুজে দেখি আমারি লাশ

আমি চোখ বুজে দেখি আমারি লাশ
কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ
কাদিঁছে আপন যারা

সবাই দাড়ানো জানাযা নামাজে
কিছু পরে সব ফিরে যাবে কাজে
কেমনে একাকি কাটাবো কবরে
আমি যে হলেম সাথীহারা

আমি চোখ বুজে দেখি আমারই লাশ
কাফন হয়েছে সারা

আমিতো মনের ভুলেও কখনো
করিনি নামাজ রোজা
এখন একাকী সইতে হবে
সকল পাপের বোঝা

মাথার উপরে সূর্য আসিন
পায়ের নিচেই তামার জমিন
ঐ দোযখের আগুন জ্বলিছে
আসিছে ফেরেশতারা

আমি চোখ বুজে দেখি আমারই লাশ
কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ
কাদিঁছে আপন যারা

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি, আমার হৃদয়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

ও নামে এত জাদু, এত মধুময়
ও নাম নিয়েই ফুল সুরভী ছড়ায়,
ও নামের সুর তুলে শুধু আমি চাই
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

আরশের বুকে লেখা ও মধুর নাম
তামাম মানবকুল জানায় সালাম,
ব্যাথিত মানবতা খুজেঁ ফেরে হায়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি, আমার হৃদয়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে

যারা আল্লাহর পথে চলে,আল্লাহর কথা বলে
আল্লাহকে ভালবেসে সঁপেছে জীবন।
তাদের কিসের ভয় কে করে পরাজয়
শহিদী তামান্নাতে নাচে তার মন।

হাসনাহেনার গানে ভুলেনা হৃদয় তার
কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার
সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে
সেতো তার ঈমান বলে।

লালসার কাছে কভু হয়না সে পরাজয়,
জীবন বিলিয়ে সেতো জান্নাত করে ক্রয়
মৃত্যুর মুখোমুখি দাড়িয়েও যারা সুখী
এসো আজ তাদের দলে

যারা আল্লাহর পথে চলে,আল্লাহর কথা বলে
আল্লাহকে ভাভালবেসে সঁপেছে জীবন।
তাদের কিসের ভয় কে করে পরাজয়
শহিদী তামান্নাতে নাচে তার মন।