ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label ইসলামী গানের সংকলন-১. Show all posts
Showing posts with label ইসলামী গানের সংকলন-১. Show all posts

Saturday, 26 February 2011

ইসলামী সেই সমাজ

ইসলামী সেই সমাজ কোথায় পাইরে
ইসলামী সেই সমাজ কোথায় পাইরে
যে সমাজে শান্তি ছাড়া জুলুম শোষন
হাহাকার আর নাইরে।।

যে সমাজে গরীব দুঃখী ভুখা নাঙ্গা থাকেনা
যে সমাজে মানবতা ধুকে ধুকে মরেনা
শান্তি সুখের এমন সমাজ
কোথায় গেলে পাইরে।।

ঘুম আসেনা বুক ভেঙ্গে যায়
দেখেন ঘুরে ঘুরে
ভুখা নাংগা আছে কি কেউ সমাজের ভিতরে।।

প্রজার দুঃখে রাজা কান্দে ব্যথা সহেনা
রাজায় প্রজায় ভালবাসা জানায় সমবেদনা
এমন দয়া এমন মায়া
কোথায় গেলে পাইরে।।

সর্বহারা আদম সন্তান
নাহি থাকে মরে
রোগে শোকে অনাহারে
রাস্তার ধারে পড়ে………

যে সমাজে আমীর ফকির কোনই বিভেদ থাকেনা
ধনী গরীব সবাই মিলে গড়ে সুখের আস্তানা
নিবিড় প্রেমের এমন সমাজ
কোথায় গেলে পাইরে।।

-আবুল কাশেম-

নাম তোমার আব্দুর রহমান

নাম তোমার আব্দুর রহমান
কাজে কর্মে রবার্টসন 
নামাজ রোজার ধার ধারেনা 
ঈসলামী জীবন মানেনা 
মানেনা হাদীস কোরান 
হায়রে আব্দুর রহমান 
নাম দিয়ে কি হয়রে কাম।। 

কোন বৈজ্ঞানিকের নাম রাখিলেই 
যায়না হওয়া বৈজ্ঞানিক 
ইবনে সিনা নাম হইলেই 
হয়না তো চিকিৎসাবিদ 
উকিল মোক্তার জজ ব্যারিষ্টার 
ডাক্তার এবং ইঞ্জিনিয়ার 
পাশ করেই হয় সফলকাম 
শোনরে আব্দুর রহমান।। 

মুসলমান তো বর্ণ গোত্র বংশেরই নাম নয় 
ইসলাম জেনে মনে প্রানে গ্রহন করেই হয় 
ইন্দ্রমোহন শ্রী নারায়ন 
সেও হয় ভাই মুসলমান 
জেনে বুঝে ঈমান এজে 
গ্রহন কুরলে আল ইসলাম (আবার) 
পীর মাওলানার সুযোগ্য সন্তান 
সেও হয় ভাই কাফের বেঈমান- 
না মানলে খোদার বিধান।। 

 -আবুল কাশেম-

এই জাগরণ

এই জাগরণ ইসলামী জাগরণ
মানবেনা শুনবেনা কোন যে বারণ, জুলুম নিপীড়ণ
দুর্বার এই আন্দোলন তৌহিদী জাগরণ
মানবতার শত্রু যত করবে সব দমন।।

আন্দোলন কখনো থেমে যাবেনা
উত্তাল তরঙ্গ বাধা মানেনা
শহীদের রক্ত বৃথা যাবেনা।।

তাইতো খোদার পথে
এগিয়ে যাব এক সাথে
করবো কায়েম খোদার বিধান
যায় যাক জীবন।।

গায়রুল্লার উচ্ছেদে হিজবুল্লার আগমন
বাতিলের উৎখাতে প্রচন্ড আক্রমন
হুঁশিয়ার সাবধান
খোদাদ্রোহীর বেঈমান
হুঁশিয়ার
সত্যের দুশমন।।

-আবুল কাশেম-

এখনো তুই কেনরে মিছে

এখনো তুই কেনরে মিছে বইসা রইলি
রাসুল প্রেমের তরী লইয়া সমুদ্রে ধর পাড়ি।।

তোরই ঘরের কেঁচোর ফুটোয়
সাপ যে বাসা বাঁধে
জনম ভইরা সে সাপ গেলো তোরেই ছোবল মারি।।

সময় যে তোর যায় ফুরায়ে
মূর্খ রয়ে গেলি
ইসলাম থেকে মুখ ফিরায়ে
লাঞ্ছনাতো পেলি

প্রেমের নবীর আহবানে ওঠরে এবার জেগে
দ্বঈনের লাগি ওরে মুমিন যাই চলো জেহাদে
ধন্য জীবন পাবো যদি
শহীদ হতে পারি।।

-চৌধুরী গোলাম মাওলা-

প্রতিদিন সুর্য ফিরে

প্রতিদিন সূর্য ফিরে
ফিরে সোনালী জছনা
শুধু ওরা ফিরে না
কোরাসঃ চলে গেছে ওপারে সুন্দর জীবনে (২)

শোষনের নাগপাশ ছিঁড়তে গিয়ে
রাসুলের পথ ধরে চলতে গিয়ে
হায়েনার ছোবলে যে সোনামনি মানিকেরা
হারিয়ে গেছে
কোরাসঃ চলে গেছে ওপারে সুন্দর জীবনে (২)

কৃষানের মাঠে আসে সোনালী সম্ভার
গাছে গাছে ফোটে ফুল আহা কী যে বাহার
নদীতে উজান আসে জীবনেও জোয়াত
শুধু ওরা আসেনা
কোরাসঃ চলে গেছে ওপারে সুন্দর জীবনে (২)

থাক খালি পড়ে থাক মায়ের ঐ বুক
রক্তে ধুয়ে আসুক মুক্তি আসুক
গেছে যারা তাদেরই পথ ধরে মুক্তি
নেমে আসে
কোরাসঃ চলে গেছে ওপারে সুন্দর জীবনে (২)

-চৌধুরী গোলাম মাওলা-

দোলা লাগে

দলা লাগে দোলা লাগে দোলা লাগে
মতুন দীনের দোলা লাগে প্রানেতে।।

একদল তরুনের সন্ধানি চোখ
সত্যের সন্ধানে থাকে উৎসুক
দিন্রাত খেটে মরে দ্বার হতে দ্বারে ফেরে
প্রাণান্ত উৎসাহে ছুটে চলেছে
নতুন দিনের দোলা লাগে প্রানেতে।।

সংযম ত্যাগ আর প্রেমেরই বাণী
যুগ হতে যুগে ওরা নিতেছে তানি
জীবনের মরণের ভয়টুকু টুতে ফুটে
শত্রুর ব্যুহ ভেঙ্গে চলেছে
নতুন দিনের সাড়া জাগে প্রানেতে।।

সদর্পে ছুটে আসে হায়েনার দল ঐ
চিরতরে শেষ যেন করে দেবে নিশ্চই
স্বার্থের হানি হলে ওরা কি তা সইবে
চিরদিনই স্বার্থের জয়গান গাইবে।।

পিশাচেরা চিরকালই আগ্রাসী হয়
পিশাচের থাবা দেখে পেলোনাতো ভয়
সত্যের অপমানে প্রতিবাদে ফেটে পড়ে
মিথ্যার বেসাতীরে নাশ করে যে
নতুন দিনের দোলা লাগে প্রানেতে।।

-চৌধুরী গোলাম মাওলা-

ভাটির দেশে জন্ম আমার

ভাটির দেশে জন্ম আমার
জন্ম নদীর দেশে
দুখের মাঝেও দিন কেটেছে
তাকেই ভালবেসে।।

পাহাড় নদী ধানের ক্ষেতের এমন মোহন ছবী
পুবের আকাশ সাজিয়ে তোলে শিশির ধোয়া রবি

পাখির গানে ফুলের ঘ্রানে
শ্যাম বনানী আমায় টানে
সবুজ গাঁইয়ের সরল কৃষান দুহাত বাড়ায় এসে।।

প্রতিদিনের ভোরের আজান
জ্বালায় প্রানে দীপ্ত শিখা
লক্ষ তিতুমীরের কথা রক্তে আমার হয় যে লিখা।।

আহার জোটার সংগ্রামে ঐ চলছে যারা ছুটে
সত্য ন্যায়ের জোর লড়াইয়ে ক্ষুধার জ্বালা টুটে
শাহজালালের সৈনিক ওরা
নবী প্রেমে পাগল পারা
জীবন বিলায় খোদার রাহে মরণ যাঁচে হেসে।।

-চৌধুরী গোলাম মাওলা-

তোমরা যারা আজ

তোমরা যারা আজ
খোদার পথে দিয়ে গেলে প্রান
জনতার মুখে মুখে প্রানে প্রানে রবে
রবে অম্লান।।
দ্বীনের বাগানখানি সিক্ত করে
যারা দিয়ে গেলে প্রান
জনতার মুখে মুখে প্রানে প্রানে রবে
রবে অম্লান।।

তোমাদের ইতিকথা শহরে নগরে
রবে গাঁইয়ে দুখীর কুঁড়ে ঘরে
জিহাদের ময়দানে
জিহাদীর প্রানে প্রানে
জাগাবে সাড়া হে চিরতাজা প্রান।।

শহীদের তাজা খুন বৃথা যেতে পারেনা
ভাংবো ভাংবোই তাগুতী ঠিকানা
উরাবো আবার তওহীদি পতাকা
গাইবে সবাই
তোমাদের গান।।

-আব্দুল হালিম চৌধুরী-

এ পথের পথিকের

এ পথের পথিকের নেই কোন ভয় শংকা
বুকে ঈমানের ডঙ্কা
ওরা সবাই শহীদের ভাই
মাড়িয়ে যায় ঝড় ঝনঝা।।

ওরাতো কোরানের সৈনিক
ওরাতো দুর্জয় নির্ভীক
ওরাতো রাসুলের সৈনিক
ওরা আলী মুরা তারিক
ওরা করেছে জাহান জয়
আবারও আনবে সে বিজয়
ওরা সবাই অকুতোভয়
ওরা সৈনিক
ওরা নির্ভীক
বাজিয়ে যায় জয় ডংকা।।

দিকে দিকে ওরা ছুটছে
বিজয়ী ঝান্ডা ঐ উড়ছে
ভুবনে ভুবনে ঘুরছে
আল্লাহ ধ্বনি তুলছে
ওরা করেছে জাহান জয়।।

আবারও আনবে যে বিজয়
ওরা সবাই অকুতোভয়
ওরা সৈনিক ওরা নির্ভীক
বাজিয়ে যায় জয় ডংকা।।

-আব্দুল হালিম চৌধুরী-

জাগো জাগো বীর জনতা

জাগো জাগো বীর জনতা গড়ে তোল জোর একতা
খোদাদ্রোহী শক্তিগুলো খড়গ হস্ত আজ
যারা ঈমানের বলে বলীয়ান- হও হও তারা আজ আগুয়ান
দাওরে এবার দাওরে সাড়া তল দুর্বার জোর আওয়াজ।

ঐ যে কোরান ডাক দিয়ে যায় ওরে মুজাহীদ
বিশ্ব মানবতা কাঁদে তবু কেন নীঁদ
যারা আল্লাহর পথের সৈনিক
যারা তাওহীদবাদী নির্ভীক
জীবন তাদের সংগ্রামী যে
পরে জিহাদের রাঙ্গা সাজ।

ঐ যে দেখ বিশ্বজুড়ে জাগে মুসলমান
বক্ষ ভাসে তপ্ত খুনে হাতে আল –কোরান
মুছে ফেল সব জড়তা
আলো কোরানের বারতা
আজি ধরার মাঝে আসুক আবার
বেহেশতেরই সওগাত।।

-আব্দুল হালিম চৌধুরী-

আমরা ছিলাম আমরা আছি

আমরা ছিলাম, আমরা আছি,
আমরাতো থাকবো, মুছে যাবোনা।
যতদিন রবে ঐ নদী বহমান
রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা।।

অস্ত্র আঘাতে রোখা যাবে না না-না-না।
ভয় ভীতি সন্ত্রাস মানিনা না না না না
রক্তে লালিমা হয় রাজপথ,
এই রাজপথ
তাগুতের উৎখাতে তাই আমরা বজ্র কঠোর-
ভাংবো ভাংবোই তাগুতী ঠিকানা।।

শাহাদাতের অভিলাষ বুকেতে বুকেতে
অবিরাম অনিবার জিহাদে জিহাদে
সত্যের পথে মোরা দুর্জয়, মোরা নির্ভীক-
তবুও সামনে চলা
ভেঙ্গে কুফুরী বাধা
গড়বো গড়বোই আল্লাহরই রাজ।

-আব্দুল হালিম চৌধুরী-

শতাব্দী আজ ডাকছে তোমায়

শতাব্দী আজ ডাকছে তোমায়
আগামী দিনের সে সূর্য সেনা
শান্তি খোঁজে ঐ মানবতা,
শান্তি কোথাও পায়না।।

শান্তির শ্বেত পাখী হারিয়ে গেছে
হাহাকার চারিদিকে ছেয়েছে
ক্ষুধিত মানুষ ঐ পথের পাশে
মুখ গুঁজে চুপে পড়ে রয়েছে
দুখীর তরে সুখের প্রভাত
আনতে কি পথ চলবে না?

অত্যাচারির ঐ প্রাসাদ ভেঙ্গে
কোরানের আলো দাও ছড়িয়ে
মজলুমানের মুখে হাসি ফোঁটাতে
সুখের দীপ দাও জ্বালিয়ে
বাধার প্রাচির আসুক যত সে তমার পদতলে থাকনা।।

-আব্দুল হালিম চৌধুরী-

এইতো সে দেশ সাঁঝের বেলায় যেথা

এইতো সে দেশ সাঁঝের বেলায় যেথা
ভেসে আসে দূর হতে ভাটিয়ালী সুর
পাখিরা যায় ফিরে
ডানা মেলে নীড়ে
আজান আসে ধীরে আহা মধুর।

এখানে পাখীগুলো যায় বয়ে যায়
নিঝুম চরাচরে
সাগর তীরে তীরে
হৃদয় যায় উড়ে- দূর বহুদুর।।

সবুজ সমারোহে যায় ভরে প্রান
হৃদয় জুড়ে ওঠে আমার প্রভূর গান
প্রভুর সৃষ্টিতে
রহম বৃষ্টিতে
ধরণী নিয়ামতে হলো ভরপুর।।

-আব্দুল হালিম চৌধুরী-

ইয়া আল্লাহু আকবর

ইয়া আল্লাহু আকবর
মুজাহিদ তুই হ’ আগোয়ান
সৈনিক তুই হ’ আগোয়ান
ওরে আল্লাহর দল জোরে ধ্বনি তুলে বল
ইয়া আল্লাহু আকবর।।

তাগুতের ও প্রাসাদ ভেঙ্গে চুরে ফেল
জিহাদের দৃঢ় আঘাতে
সব বাধা পায়ে দলে চল এগিয়ে
ঈমানের দৃঢ় শপথে
ওরে রাসুলের দল জোরে ধ্বনি তুলে বল
ইয়া আল্লাহু আকবর।।

আল্লাহর ভয়ে তোরা ভীত নত প্রান
ইবাদতে মশগুল প্রান
হাতে তর ধরা আছে ঈমানি নিশান
মুখে তর জিহাদের গান
বাতিলের এ আঁধার ছিন্ন করে
কোরানের আলো কর দান
বারুদের মত জ্বল বিপ্লবী সুরে বল
ইয়া আল্লাহু আকবর।।

-খন্দকার রাশিদুল হাসান-

মালেক ভাইয়ের শাহাদাতের

মালেক ভাইয়ের শাহাদাতের
রক্ত রাঙ্গা পথে
হামিদ শাব্বির আইয়ুব ওরা
চলেছে এক সাথে
ওরা চলেছে এক সাথে।।

সেই পথেরই শেষ ঠিকানা জান কি কোনখানে
সেই পথেরই শেষ ঠিকানা জান্নাতের বাগানে
আবে কাওসার আবে হায়াতের পিয়ালা হাতে।

ফেরদাউসের দরজা থেকে আসমানী আহবানে
শাহাদাতের খোশবু মেখে চলেছে সেই খানে।

বুক ফেটে যায় কান্না ফুরায়
মালেক মালেক বলে
আমার শাব্বির হামিদ আইয়ুব
কোথায় গেলো চলে
না না তোমরা কেউ কেঁদো না
ওরা বেঁচে আছে
ওরা চলেছে এক সাথে।।

-খন্দকার রাশিদুল হাসান-

মুমীন মুমীন চল না এক সাথে

মুমীন মুমীন চল না এক সাথে
খোদার বিধান কায়েম করতে
হোকনা মরণ তবু ভয় কি তাতে
জান্নাত ঠিকানা জেনো মোদের এ পথে।।

হোকনা এ পথ তবু রক্তে রাঙ্গানো
হকনা এ পথ তবু দুখে ভরানো
আহা হা হা
আশার আলো যে জ্বেলে রেখেছি
জান্নাত পাবো বলে এ পথে নেমেছি।।

আসছে সুখের দিন আসছে আবার
দুখের অমানিশা যে কাটবে এবার
সূর্য্য সোনালী দিন আসছে আবার
কালেমার ঝান্দা ফের উড়াবার।।

মুক্তির পথে তাই হও আগোয়ান
বজ্রের মত হও আরো বেগবান
বিজয় এলো দিন নেই তো বাকী
আল্লহর রহমত চিরসংগী।।

-খন্দকার রাশিদুল হাসান-

হাতে হাত রেখে

হাতে হাত রেখে শপথ করে
এসো ইসলামেরই পথ ধরে যাই এগিয়ে
সংগীন উঁচু করে তৌহিদী সুরে
এসো পাল তুলে দেই ঝড়ো হাওয়ায়
তীরের খোঁজে।

সংগ্রামের পথ বড় বন্ধুর হবে
বড় দুর্গম হবে
তিমির আঁধার সে পথ ঢেকে নেবে
বাধার প্রাচির তমায় রুখতে চাবে
তরঙ্গের ত্রাস গ্রাস করতে চাবে
তোমায় ভড়কে দেবে
নিরাশার জাল হতাশ করতে চাবে
ইবলিস শয়তান তোমায় মন্ত্রনা দেবে
তবু সেদিনও ভাই দৃঢ় শপথ ভরে
নির্ভিক সৈনিক মোদের হতে হবে।

অনেক দুরের পথ যেতে হবে
ঈমানের রসদ সাথে নিতে হবে
কোরান বুকে নিয়ে হাদিস হাতে
আঁধারের পথ চিনে নিতে হবে।।

ঝড়ের আঘাত যদি আসে পথে
শিলা বৃষ্টির সাথে
দৃঢ় করে হাল ধরতে হবে
পথের নিশান ঠিক রাখতে হবে
দুঃখ জ্বালা আর আঁধার রাতি
সেতো পথের সাথী
ধৈর্যের প্রাচির তোমায় হতে হবে
ত্যাগের মহান আলো জ্বালতে হবে
এসো শপথ করি- আল্লাহর পথে জীবন দিতে হবে।।

-খন্দকার রাশিদুল হাসান-

কবদরের প্রান্তরে ভাই প্রান্তরে

বদরের প্রান্তরে ভাই প্রান্তরে
আমরা করেছি সংগ্রাম
অহুদের প্রান্তরে ভাই প্রান্তরে
আমরা করেছি সংগ্রাম।।

তাগুতের ময়দানে
বাতিল আর সত্যের সংঘাতে ভাই আমরা
চিরদিন করেছি সংগ্রাম।
মুমীনের জীবন খোদারই তরে
কুফুরির প্রতাপে নাহি সে ডরে
তাই জীবনের লগ্ন থেকে যুগে যুগে আমরা
চিরদিন করেছি সংগ্রাম।

খোদাকে ভয় করি
খোদাকেই ভালবাসি
খোদারই তরে তাই
জীবন বিলাই হাসি।।

শুধু যে আমরা খোদারই বান্দা
খোদারই বিধান ছাড়া আর কিছু মানিনা
তাই এ বিধান করতে কায়েম
যুগে যুগে আমরা
চিরদিন করেছি সংগ্রাম।।

-খন্দকার রাশিদুল হাসান-

দেখ মানবতা করে হাহাকার

দেখ মানবতা করে হাহাকার
অনেক রাত্রি শেষে একটু প্রভাত চাই
রুদ্ধ শ্বাসের পর শান্তির স্বাদ চাই
ডানা ভেঙ্গে পড়ে আছে শান্তির শ্বেত কবুতর
দেখ মানবতা করে হাহাকার।।

লাখো মানুষের ঐ তীব্র আর্তনাদে
একটু শান্তি চাই মানবতা শুধু কাঁদে
কোথাও শান্তি নাই কোথাও মুক্তি নাই
দানা ভেঙ্গে পড়ে আছে শ্বেত কবুতর।

সত্যের সন্ধানে মানুষের শত মত
এ পথ সে পথ ঘুরে পায়না সঠিক পথ
খোদাহীনতার পথে শান্তির পথ নাই
কোরানের এ পথটি তাদের সবার কাছে
বলো কে আছে পৌঁছে দেবার।।

শত নারী পুরুষের বেদনার হাহাকারে
খোদার আরশ আজ কাঁপে থর থর করে
তোমরা মুমীন ভাই খোদার কৈফিয়তে
তোমরা কি দেবে জবাব তার।।

-খন্দকার রাশিদুল হাসান-

রক্তে রাঙ্গানো সংগঠন

রক্তে রাংগানো সংগঠন
শত শত শহীদের সংগঠন
বাধার পাহাড় গুলো দলে দলে
চল্বেই চলবে আন্দলন।।

খোদামুখী হৃদয়ের নাই ভয় নাই
মৃত্যুর মুখোমুখি গান গেয়ে যাই
এই শপথ এই পণ
করছি অনুক্ষন
দ্বীনের পথে বিলিয়ে জীবন
আনবোই আনবো জাগরন।।

বঞ্চিত জনতার এই কাফেলা
চির হেফাযতে রেখ আল্লাহতালা
এই মোনাজাত আজ
দরবারে তোমার
অপবাদের ঝড় পাড়ি দিয়ে
মঞ্জিলে যেতে হবে বন্ধুগন।।
-তোফাজ্জল হোসেইন খান-
১১৫) বাংলার ঘরে ঘরে
বাংলার ঘরে ঘরে
নগরে বন্দ্রে
সীমাহীন সীমানায়
দুখির কুঁড়ে ঘরে
জনতার অন্তরে
আমাদের ঠিকানা।।

আমরা মুছে যাবো- না, না
আমাদের ড়খা যাবে- না, না,
জুলুম্বাজী চলবে- না, না, না,
সত্য ঢাকা যাবে না, না, না, না।।

আমরা সিংহ- শাবক অগ্নিধারা
জেহাদের নেশায় জীবন পাগল্পারা
শাহাদাত মনে প্রানে চাই যে মোরা
সংগ্রাম বারণ শোনে না- না, না, না।।

হাজার প্রানে ভরা এই কাফেলা
নইগো বন্ধু মোরা নই একেলা
নেভাতে চাইলে আগুন জ্বলবে দ্বিগুন
সংগ্রাম বারন শোনে না, না, না, না।।

-তোফাজ্জল হোসেইন খান-