ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label হৃদয়ের স্বরলিপি. Show all posts
Showing posts with label হৃদয়ের স্বরলিপি. Show all posts

Saturday, 1 February 2014

ছুটে চল চল ছুটে সম্মুখে,

ছুটে চল চল ছুটে সম্মুখে,
করতে কি পারে বলো বন্দুকে?
খালিদের মত আজ হাঁক বীর
নারায়ে তাকবীর।

ভুলে যাবে পিছু টান ভুলে যাবে ভয় ডর,
হাক জোরে আরো জোরে আল্লাহু আকবার।
পথ ভুলা পথিকে ঠিক পথে ডাক বীর
আর শুধু খালিদের মত আজ হাক বীর
নারায়ে তাকবীর।

নারায়ে তাকবীর আল্লাহু আকবার।
এই হাতে কাঁপে মাটি সমুদ্র থর থর।

সমশের হাতে নিয়ে ছুটবার দিন আজ
শাহাদাতে শোধ হবে জন্মের ঋণ আজ ।
রক্তেই পৃথিবীর পাপ ধুয়ে যাক বীর
খালিদের মত আজ প্রাণ পনে হাক বীর
নারায়ে তাকবীর।

কথাঃ সায়ীদ আবু বকর
সুরঃ প্রত্যয় শিল্পীগোষ্ঠী
রাজশাহী অ্যালবামঃ হৃদয়ের স্বরলিপি

যদি গড়তে হয়

যদি গড়তে হয়
ও গো দয়াময় প্রেমের নদী গড়ে
হয়ে ভালবেসে যাব তোমাকে
হৃদয়ের সুগভীরে পাবো তোমাকে।

তুমি যে আমার জান
গান, ভালবাসা অফুরান,
শোণিতের সুরে সুরে আমি শুধু গাব তোমাকে।

দুরে দুরে থাকো এই প্রাণে সই না,
পর করে রাখা এই প্রাণে সই না।

আমি যে তোমার হবো,
তোমাতে বিভোর রব
একবার পেলে কাছে,
আর না হারাবো তোমাকে।

কথাঃ সায়ীদ আবু বকর
সুরঃ প্রত্যয় শিল্পীগোষ্ঠী,
রাজশাহী অ্যালবামঃ হৃদয়ের স্বরলিপি