ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label হা্মদ. Show all posts
Showing posts with label হা্মদ. Show all posts

Sunday, 27 February 2011

আল্লাহ আমার করো না বিচার

রোজ হাশরে আল্লাহ আমার করো না বিচার।
বিচার চাহি না, তোমার দয়া চাহে এ গুনাহগার।।

আমি জেনে শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে,

আশা নাই যে ত'রে যাব বিচারে তোমার।।

বিচার যদি করবে কেন রহমান নাম নিলে।
ঐ নামের গুনেই তরে যাব, কেন এ জ্ঞান দিলে।।

দীন- ভিখারী ব'লে আমি
ভিক্ষা যখন চাইব, স্বামী,
শূন্য হাতে ফিরিয়ে দিতে, পারবে না কো আর।।

-কাজী নজরুল ইসলাম-

যেদিন তুমি হবে কাজী

যেদিন রোজ হাশরে করতে বিচার
তুমি হবে কাজী,
সেদিন তোমার দীদার আমি
পাব কি আল্লাজী

সেদিন নাকি তোমার ভীষোন কাহহার রূপ দেখে
পীর পয়গম্বর কাঁদবে ভয়ে 'ইয়া নাফসি' ডেকে।
সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে।
আমি তোমায় দেখে হাজার বার দোজখ যেতে রাজী।।

যে রূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ,
দোজখ কি আর ছুঁতে পারে পবিত্র তার দেহ।
সে হোক না কেন হাজার পাপী হোক না বে- নামাজী।।

ইয়া আল্লাহ, তোমার দয়া কত, তাই দেখাবে ব'লে
রোজ হাশরে দেখা দেবে বিচার করার ছলে।
প্রেমিক বিনে কে বুঝিবে তোমার এ কারসাজী।।

-কাজী নজরুল ইসলাম-

শোনো শোনো মোনাজাত

খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবন- ভাত।।

মাঠে সোনার ফসল দিও
গৃহ ভরা বন্ধু প্রিয়,
আমার হৃদয় ভরা শান্তি দিও
সেই ত আমার আবেহায়াত।।

আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়
আমি কারুর ভয় না করি, মোরে কেহ ভয় না পায়।

(যাবে) মসজিদে যাই তোমার টানে
(যেন) মন নাহি যায় দুনিয়া - পানে,
(আমি) ঈদের চাঁদ দেখি যেন
আসলে দুখের আঁধার রাত।।

-কাজী নজরুল ইসলাম-

আমার যখন পথ ফুরাবে

আমার যখন পথ ফুরাবে,
আসবে গহীন রাতি-
তখন তুমি হাত ধরে মর
হয়ো পথের সাথী।।

অনেক কথা হয়নি বলা,
বলার সময় দিও ( খোদা),
আমার তিমির অন্ধ চোখে
দৃষ্টি দিও প্রিয় ( খোদা);
বিরাজ করো বুকে আমার
আরশখানি পাতি।।

সারা জীবন কাটলো আমার
বিরহে, বধুঁ
পিপাসিত কন্ঠে এসে
দিও মিলন মধু।

তুমি যেথায় থাকো প্রিয়,
সেথায় যেন যাই (খোদা)।
সখা বলে দেকো আমায়,
দীদার যেন পাই (খোদা);
সারা জনম দুঃখ পেলাম,
(যেনো) এবার সুখে মাতি।।

-কাজী নজরুল ইসলাম-

আল্লাহ তোমার রহমতের

আল্লাহ তোমার রহমতের
নাই সীমা নাই পার
জীবন মরণ সৃজন পালন
সব কিছু তোমার।

যখন বিপদ দুঃখে পড়ি
তখন তোমার স্মরণ করি
তোমার দয়ায় কূল খুঁজে পাই
অকুল দরিয়ায়।

মালিক তুমি, মাবুদ তোমায়
হয়তো ভুলে থাকি,-
সব গোনাহ যায় মাফ হয়ে মোর
যদি বারেক ডাকি।

তোমার দয়ার নাই সীমা নাই-
তোমার প্রেমের পথ না হারাই,
সহজ সরল পন্থা দেখাও
পরওয়ারদীগার।

-দেওয়ান আব্দুল হামিদ-

অসীম অপার মহিমা তোমার

অসীম অপার মহীমা তোমার
নিখিনের অধিপতি।
যাচি বারবার করুনা তোমার
তোমারেই করি নতি।।

আমার সকল কাজে ও মননে
সকল সাধনা সব আয়োজনে
তোমারি আদেশ পালিতে যতনে-
রহে যেন সদা মতি।।

তুমি যাহা দিবে মোরে ভালবেসে
মন যেন মর তাই ভালবাসে-
ঘৃনা করি যেন পাপ অভিলাষে-
চাহিয়া তোমার প্রতি-

শেষের সেদিন বিচার বেলায়
করো' প্রভু পার ক্ষমার ভেলায়-
পড়ি না যেন গো আধাঁর মেলায়
সে যে নিদারুণ অতি।

-আবুল হোসেন ভট্টাচার্য-

আল্লাহ আমার গুনের আঁধার

আল্লাহ আমার গুনের আধার
সুন্দর দয়াময়
তাঁহার নামে দূর হয়ে যায়
শংকা সংশয়।

আল্লাহ বলে পথ চলি তাই
দূরের ডাকে হারিয়ে যাই
বিপদ বাধায় মানিনা বারণ
তুচ্ছ করি ভয়।।

আল্লাহ আমার সহায় যাহার
সে মৃত্যু দলে যায়;
চির গহন আধাঁর রাতে
সে পথের দিশা পায়।

আল্লাহ নামে সকল দিশা
ঘুচায় মনের আধাঁর নিশা
জীবন আমার সকল কাজে
হবে মধুময়।

-ফজলে এ খোদা-

কুল আলমের পালনেওয়ালা

(সুরা ফাতিহার ভাবানুবাদ)
কিল আলমেন্র পালনেওয়ালা সব প্রশংসা হক তোমার
রহমান উর রহীম তুমি যে, - দয়ার তোমার নাই শুমার ।।

বাদশা তুমি বিচার- বেলার
তুমিই মোদের মা'বুদ সবার
চাই করুনা কেবল তোমার- তুমিই সবার মদদগার।।

হও দিশারী হাদী মোদের
সরল সঠিক দৃঢ় পথের
দাও দেখিয়ে পথটি তাদের- যাদের দেছ পুরস্কার।।

নয় অভিশাপগ্রস্ত যারা
নয় গুমরাহ- লক্ষ্যহারা
দীপ্ত ক'রে দাও ইশারা- তাদের শুভ পন্থাটার।।

আজ নিখিলে শুনছি খোদা

আজ নিখিলে শুনছি খোদা, তোমার নামের জয়;
মিথ্যা পলিদ অকল্যানের আজকে পরাজয়।।

পাক আয়াতের হলফ- মুখে
ঐ দেখ কে দাঁড়ায় রুখে,
করবে সে দূর আজ না- পাকির চিহ্ন সমুদয়।।

কন্ঠে তাহার রুদ্র ধ্বনি আল্লাহু আকবর,
তার তাড়নায় ক্ষুদ্রতা সব দূর হবে সত্ত্বর;

ক্ষুদে ক্ষুদে মাবুদ যত
ঐ দেখ শির করছে নত
আজ জাহানে 'আল মুমিনে'র আবার অভ্যুদয়।।

দিকে দিকে তোমার নামের ঐ ওঠে তকবীর
ক্ষুদ্ধ ধরায় তোমার ভাষায় ডাক আসে শান্তির
ঐ দেখ সব দুঃস্থ দিলে জেগেছে প্রত্যয়।।

উঠল আজান ঐ শোনো ফের
সাম্য- সুলেহ ভ্রাতৃবোধের
তোমার বিধান তোমার বিচার জাগছে জগৎময়।।

- মুহাম্মদ আবুবকর-

মাবুদ আমার

মাবুদ আমার ইয়া এলাহি বিশ্ব- করতার।
রইলো মনে এই কামনা এক্চাই তব দিদার।।

কেন যে গো পাঠাইলে হায়
জিন্দেগী মর এই দুনিয়ায়
আমি ধান্দাবাজির অন্ধকারে বেহুঁশ বেকারার।।

তোমার আলো তোমার হাওয়া
তোমার আকাশ ভূমি
অসীম নীলের তুমি মালিক
হাজের নাজের তুমি।

তাই তুমি হে নিখিল স্বামী
দাও মোরে দিল মুক্তিকামী
সবার দুক্ষের দহন জ্বালা দাও ঘুচাতে ভার।।

-এম এ সোবহান-

সকল তারিফ

সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাকজাত।
মুহাম্মদের স্রষ্টা তুমি, এ তব সিফাত।।

চাঁদ, সিতারা হয়না শুমার,
তামাম আলম সৃষ্টি তোমার,
সৃষ্টি তুমি করেছ রব
তামাম মখলুকাত।।

বান্দা তোমার এই গুনাহগান আজকে পানাহ চায়,
কবুল কর মোদের দোয়া নবীর উসিলায়।।

তোমার কাছে আজ পানাহ চাই
দ্বীন- দুনিয়ায় কারো ভালাই,
আখেরাতে দিয়ো খোদা
অনন্ত জান্নাত।।

ফররুখ আহমদ-

কুল মখলুকাতের মালিক

মখলুকাতের মালিক আল্লা
আলেমুল গায়েব,
স্রষ্টা মহান, খালিক আল্লা
আলেমুল গায়েব।।

দুঃখ সুখের আলো ছায়ায়
মানুষ গড়ি ধূলির ধরায়
নিজে হলেন আশি, আল্লা
আলেমুল গায়েব।।

মাটির মানুশ হ'ল যে তাঁর
খলিফা মহান,
ফেরেস্তাদের উর্ধে আসন
পেল যে ইনসান।।

পূর্ণ জ্ঞানের পশরা দিয়ে
নিজের রঙ্গে দেন রাঙ্গিয়ে
রাব্বানা লা শরীক আল্লা
আলেমুল গায়েব।।

-আজীজুর রহমান-

আল্লাহু আল্লাহু

ফুলে পুছিনু, " বল, বল ওরে ফুল!
কোথা পেলি এ সুরভি, রূপ এ অতুল?"
"যার রূপে উজালা দুনিয়া", কহে গুল,
"দিল সেই মোরে এ রূপ এ খোশবু।"
আল্লাহু আল্লাহু

"ওরে কোকিল কে তোরে দিল এ সুর,
কোথা পেলি পাপিয়া এ কন্ঠ মধুর?"
কহে কোকিল ও পাপিয়া, "আল্লাহ গফুর,
তাঁরি নাম গাহি 'পিউ পিউ, কুহু কুহু।'
আল্লাহু আল্লাহু।।

"ওরে ও রবি শশী, ওরে ও গ্রহ - তারা,
কোথা পেলি ও রওশনী জ্যোতিঃধারা?"
কহে, "আমরা তাহারি রূপের ইশারা-
মুসা বেহুঁশ হল হেরি যে খুবরু।"
আল্লাহু আল্লহু।।

যাঁরে আউলিয়া - আম্বিয়া ধ্যানে না পায়,
কুল- মাখলুক যাঁহারি মাহিমা গায়,
যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়,
সেই নাম নিতে নিতে মরি- এই আরজু।
আল্লাহু আল্লহু।।

-কাজী নজরুল ইসলাম-

Friday, 25 February 2011

হে খোদা দয়াময় রহমান রহিম

হে খোদা দয়াময় রহমান রহিম
হে খোদা দয়াময় রহমান রহিম
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।।

নিখিল ধরণীর তুমি অধিপতি
তুমি নিত্য ও সত্য পবিত্র অতি
চির অন্ধকারের তুমি ধ্রুব- জ্যোতি
তুমি সুন্দর মঙ্গল মহামহিম।।

তুমি মুক্ত স্বাধীন বাধা- বন্ধনহীন
তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন
তুমি সৃজন- পালন- ধ্বংসকারী
তুমি অব্যয় অক্ষয় অন্ত- আদিম।।

আমি গুনাহগার পথ অন্ধকার
জ্বালো নুরের আলো নয়নে আমার
আমি চাইনা বিচার হাশরের দিন
চাই করুনা তোমারি ওগো হাকিম।।

-গোলাম মোস্তফা-