ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label আব্দুল হাই আল হাদী. Show all posts
Showing posts with label আব্দুল হাই আল হাদী. Show all posts

Friday, 4 March 2011

সীমাহীন আশা নিয়ে বক্ষে

সীমাহীন আশা নিয়ে বক্ষে
সুমহান জীবনের লক্ষ্যে
চলতে হবে, চলতে হবে, চলতে হবে
জীবনের কথা আজ বলতে হবে।।

উন্নত জীবনের নিতে সন্ধান
বাঁচার মন্ত্র হবে কন্ঠের গান,
ভাগ্যের চাবী কিনে শ্রমের দামে
সুখের দুয়ারটা খুলতে হ'বে।।

সংগ্রামী চেতনায় শিক্ষা নিয়ে
নির্ভিক দেশ প্রেমে দীক্ষা নিয়ে-
অতন্দ্র প্রহরীর প্রেক্ষাপটে-
সূর্যশিখা হয়ে জ্বলতে হবে।।

-আব্দুল হাই আল হাদী-

সেই দুর্বা ছাওয়া আঙ্গিনাতে

সেই দুর্বা ছাওয়া আঙ্গিনাতে
ছোট্ট মাটির ঘর-
আঁচল ঝরা- পান্না হিরাসোহাগ ও আদর
হাত ছানিতে ডাকে
আমার- মনটা ঘিরে রাখে।।

শাপলা পুকুর মিষ্টি দুপুর
জোনাক জ্বলা রাত-
এখনো তো ডাকে আমায়
বাড়িয়ে দুটি হাত,
কি করে দেব ফাঁকি
আমার হৃদয়টাকে।।

মেঘলা দিনের সবুজ তৃণের
ডগায় শিশির ফুল-
এখনো তো ভাসে চোখে
করে যে আকুল,
স্মৃতিরা বাজায় বাঁশি
মন যমুনার বাঁকে।।

-আব্দুল হাই আল হাদী-

হয়ে খোদার প্রতিনিধি

হয়ে খোদার প্রতিনিধি
হলেন মোহাম্মদ
দীপ্ত আলোর ঝলক তিনি
নিখিল প্রেমাস্পদ।।

বিশ্ব যখন পংকিলতায়
ছিল নিমজ্জিত
মজলুমেরই আর্তনাদে
ছিল প্রকম্পিত,
কোরান হাতে এলেন তিনি
দেখাতে সুপথ।।

নূরের নবী এই ধরণীর
অতুল সম্পদ
মকলুকাতের সেরা যিনি
তিনিই মোহাম্মদ
তারই জন্যে সৃষ্টি হলো
জাহানে তাবত।।

-আব্দুল হাই আল হাদী-

দ্বীনের নবীর ভালবাসা

দ্বিনের নবীর ভালবাসা
পেতে যদি চাও
মনে প্রানে শরিয়তের
পথিক হয়ে যাও।।

শরিয়ত ভাই গাছের গোড়া
আগা মিছা গোড়া ছাড়া,
সিরাতুল মুস্তাকিম ধরো
ত্বরিক জেনে নাও।।

রাসুল- পন্থী না হলে ভাই
নাজাত পাওয়ার আশাতো নাই,
হাদিস কোরান মেনে চলো
হালাল রুজি খাও।।

-আব্দুল হাই আল হাদী-

সব মানুষের সেরা মানুষ

সব মানুষের সেরা মানুষ
নবীজ্বী আমার,
নূরের বাতি দাও জ্বেলে দাও
হৃদয়ে আমার।।

তোমার দয়ার কাঙ্গাল আমি
কাঁদি সারা দিবস যামী
দূর করো, দূর করো মনের
নিকষ আঁধার।।

খোদার হাবীব তুমি জানি
চাই তোমারই মেহের বানী,
রোজ হাশরে শাফায়াতের
খুলিও দুয়ার।।

-আব্দুল হাই আল হাদী-

Friday, 25 February 2011

দ্বীনের নবী নুরের ছবি

দ্বীনের নবী নুরের ছবি
এলেন দুনিয়ায়,
সারা-জাহান আলোকিত
নুরেরই আভায়ঃ
যার নুরেরই আভায়।।

তাঁহার মধুর মহান বানী
হাদিস বলে আমরা মানি
আজ- তামাম জাহান এলো ফিরে
নবীর তরিকায়।।

তারই শাফায়াতের তরে-
সঙ্গোপন জীবন ভরে।
ডাকি আমি, পড়ি দরুদ
নিশি নিরালয়।।

-আব্দুল হাই আল হাদী

হয়ে খোদার প্রতিনিধি

হয়ে খোদার প্রতিনিধি
এলেন মোহাম্মদ-
দীপ্ত আলোর ঝলক তিনি
নিখিল প্রেমাস্পদ।।

বিশ্ব যখন পংকিলতায়
ছিল নিমজ্জিত-
মজলুমেরই আর্তনাদে
ছিল প্রকম্পিত,
কোরান হাতে এলেন তিনি
দেখাতে সুপথ।।

নুরের নবী এই ধরণীর
অতুল সম্পদ-
মখলুকাতের সেরা যিনি
তিনিই মোহাম্মদ-
তারই জন্য সৃষ্টি হলো-
জাহানেতাবতা।।

-আব্দুল হাই আল- হাদী

ঝিলের শোভা মাঠের ফসল

ঝিলের শোভা, মাঠের ফসল।
নদির কলতান
মায়ের আদর, বোনের সোহাগ
পাখির ঠোঁটের গানঃ
সবই তোমার দান-
মাওলা! সবই তোমার দান।।

ফুলের মত সোনার দেহ
দৃষ্টি দু’চোখের-
প্রানে প্রানে এত আশা
আবেগ হৃদয়ের,
ভালো মন্দ বিবেচনার
পরিপূর্ণ জ্ঞান-
সবই তোমার দান।।

দ্বীন দুনিয়ায় চলা পথের
মহান কান্ডারী
দিলে তুমি দয়া করে
পরম দিশারী
দ্বীনের নবী মোস্তফাকে
হয়ে মেহেরবান!
সবই তোমার দান।।

-আব্দুল হাই আল হাদী-