ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label আব্দুল করিম. Show all posts
Showing posts with label আব্দুল করিম. Show all posts

Saturday, 26 February 2011

জিন্দাবাদ জিন্দাবাদ

জিন্দাবাদ জিন্দাবাদ
বীর মুজাহিদ জিন্দাবাদ
হযরত আলীর বিপ্লবী খুন
তোর দিলে আজ হোক আবাদ।।

দুর্দম তোরা যোদ্ধা বির
মহাভীতি ভয় ধরিত্রীর
ঝনঝার বেগে নির্মূল কর
জালিম জনের স্বপ্ন সাধ
বৃষ্টির ভারে ভেঙ্গে পরে যেন
অত্যাচারির রাজপ্রাসাদ।।

আন ঝড় আন প্রান মাতাল
নাচুক ধরণী টাল মাটাল
ঘুমাইয়া যারা জাগিয়া দেখুক
উড়িছে আকাশে রক্ত চাঁদ
স্বাধীন তুমি যে মুসলিম তুমি
সেই বীর সেই দিন আজাদ।।

-আব্দুল করিম-