ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label মনিরুল ইসলাম. Show all posts
Showing posts with label মনিরুল ইসলাম. Show all posts

Friday, 25 February 2011

সৈকতেঃ নীতির বলগা ঘোড়াটা

নীতির বলগা ঘোড়াটা
চটুল ছন্দে হাঁটেনা
নীতির গীতি ভুলে সে
প্রীতির পথে ও চলে না---।

সুবাস মাখা রঙিন ফুল
বর্ণচোরা হয়েছে
আবাস ভুলে সুখের পাখি
দুখের পথে চলেছে
চন্দ্রটার ওই নিরেট আলো
রাতের গায়ে পড়েনা---।

বাকীর খাতা ফাঁকি শুধু
মিষ্টি কথার ছলনা
দৃষ্টিগুলো উবে গেছে
সৃষ্টিরা আজ অচেনা
স্নেহমাখা হাতের পরশ
খুকুর গাল আজ রাঙায় না---।

কথা ও সুর: মো: মনিরুল ইসলাম