ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label মশিউর রহমান. Show all posts
Showing posts with label মশিউর রহমান. Show all posts

Friday, 1 May 2020

সোনার পাখিরা একে একে উড়ে যায়

কথা- কবি গোলাম মোহাম্মদ
সুর ও শিল্পী- মশিউর রহমান


সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন
নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ
বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন আহা

পাখিরা ফুলের মত মোহন পালক
নির্মল জোছনার মিষ্টি আলোক
হৃদয় নিলো ওরা পূর্ণের ধন আহা

পাখিরা উড়ে যায় সুভাসিতো জোছনার দেশে
পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে

ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে
কি সুবাস মধুময় সকল কাজে
শাহাদাত বেছে নেয় সাহসী যে জন আহা

Saturday, 28 December 2013

তুমি যদি কভু দেখা দাও হে অনন্য

তুমি যদি কভু দেখা দাও হে অনন্য
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য

কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর
দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝর
দাও যদি দেখা সামান্য
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য

তুমি যদি কভু দেখা হে অনন্য
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য

অনন্ত কাল আমি থাকতে পারি বসে
বল যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে
হোক না সে মরু অরন্য
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য

তুমি যদি কভু দেখা দাও হে অনন্য..
তবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য ।।

দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল

দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল
দাও আলীর মত বীর সেনানী
জাগাতে এই নিখিল

হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে
আমার কা’বা ভাংতে এলে পাঠাও আবাবিল।
দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল

সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা
তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা।
আবার পাঠাও আবু বকর
ফেতনা ফ্যাসাদ আসুক সমর
অনড় অটল পাহাড়সম দাও সেই মনের মিল।

দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল

Tuesday, 2 July 2013

একটি বছর পরে আবার

একটি বছর পরে আবার
ফিরে এলো মাহে রমযান
মুমিন হৃদয়ে পড়লো সাড়া
উঠলো জেগে নতুন প্রাণ।।

আল্লাহ তায়ালার তরে রোযা
পালন করো ওহে গুনাহগার
নিজের হাতে দিবেন তিনি
সিয়াম সাধনার পুরস্কার
রমযানের এই রোযা পালন
আল্লাহ তায়ালার ফরমান।।

রমযানের এই মাসে প্রভু
সত্য পথে গড়বো জীবন
বিপদ আপদ থাকবেনা যে
ঠিকমতো হয় যদি রোযা পালন
রমযান সেতো ঢাল স্বরূপ
হৃদয় ভরে গাও তার গান।।


কথা- আব্দুল্লাহ আল কাফী
সুর- মশিউর রহমান