ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label বহুদিন ধরে হয় না লেখা গান. Show all posts
Showing posts with label বহুদিন ধরে হয় না লেখা গান. Show all posts

Tuesday, 2 July 2013

বহুদিন ধরে হয় না লেখা গান

বহুদিন ধরে হয় না লেখা গান
বহুদিন ধরে হয় না লেখা গান
কণ্ঠ ছেড়ে যে হয় না সাধা সুর
কবিতার খাতা ধূসর মলিন আজ
হৃদয় তটিনী বেদনাবিধূর।

নদী আজ ছন্দহীন পাখিরাও নির্বাক
থেমে গেছে আজ জীবনের হাঁকডাক
ভোরের সূর্য ঐ আঁধারে ঢাকা
ঘুম নেই আঁখিতে গাঁয়ের বধুর।

ফুলেরাও গন্ধহীন ঝরে যায় নিশ্চুপ
ঝর্ণাকে মনে হয় মরনেরই কুপ
সবুজ শ্যামলে বর্ণহীন কষ্ট
বাঁশরীর তাল-লয় লাগে না মধুর।

কথাঃ আবু তাহের বেলাল
সুরঃ মশিউর রহমান