ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label আহমদ নাসির উদ্দিন. Show all posts
Showing posts with label আহমদ নাসির উদ্দিন. Show all posts

Saturday, 26 February 2011

দুঃখে পড়ে না ভেঙ্গে যে বীর পুরুষ

দুঃখে পড়ে না ভেঙ্গে যে বীর পুরুষ
বাধার প্রাচির দেখে হয়না বেহুঁশ
তেমন মানুষ কই, বীর মুজাহিদ
দুর্জয় দুখে শোকে তাকে খুঁজি আজ।।

খোদার জমিনে তার আজ প্রয়োজন
সুখকে হারাম করে, করবে যে পণ
লড়তে হেরার পথে তুলবে আওয়াজ
তাকে খুঁজি আজ।।

নবীর দেখানো পথে কদম কদম
চলতে জীবন দিয়ে চায় হরদম
কোথায় সে মুমীন- বীর- ইগল- শাহবাজ
তাকে খুঁজি আজ।।

কোন ক্ষতি লোভ ভয় পারে না যারে
জিহাদের পথ হতে রুখতে তারে
সে বির রাহী কই, কোথা বেনেয়াজ
তাকে খুঁজি আজ।।

-আহমদ নাসির উদ্দিন-

খেলাফতে রাশেদার প্রদীপ্ত পথ ধরে

খেলাফতে রাশেদার প্রদীপ্ত পথ ধরে
যুগে যুগে আমরাই জেগেছি
বুকে নিয়ে কোরানের বিপ্লবী পয়গাম
বারে বারে দেশে দেশে লড়েছি-
সত্যের সংগ্রাম করেছি।।

বদর ওহুদ আর তাবুকের ময়দান
পাড়ি মোরা দিয়েছি অতীতে,
সেরিঙ্গাপট্টম বালাকোট ঋনী হলো
আমাদের তেগ সঙ্গীতে
ধমনীতে লয়ে সেই শাহাদাত সঙ্গীত
মদীনার নব গীত গড়েছি।।

মোরা চির বিদ্রহী বিপ্লবী সৈনিক
মানিনা বিধান কোন মানুষের
আমরাই ভাংবো বাতিলের প্রাসাদ আর
ধিকৃত পথ যত বাতিলের
এরই পথে আমাদের সংগ্রাম সাধনা
প্রানবাজী এই পথে রেখেছি।।

-আহমেদ নাসির উদ্দিন-