ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label গাজী মাজহারুল আনোয়ার. Show all posts
Showing posts with label গাজী মাজহারুল আনোয়ার. Show all posts

Wednesday, 2 March 2011

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।

পিদিম জ্বালা সাঁঝের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে
মধুর মধুর মায়ের কথায়
প্রান জুড়িয়ে যায়।।

ফসল ভরা স্বপ্নেঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।

- গাজী মাজহারুল আনোয়ার-