কথা- কবি গোলাম মোহাম্মদ
সুর ও শিল্পী- মশিউর রহমান
সোনার পাখিরা একে একে উড়ে যায়
ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন
নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ
বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদন আহা
পাখিরা ফুলের মত মোহন পালক
নির্মল জোছনার মিষ্টি আলোক
হৃদয় নিলো ওরা পূর্ণের ধন আহা
পাখিরা উড়ে যায় সুভাসিতো জোছনার দেশে
পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে
ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে
কি সুবাস মধুময় সকল কাজে
শাহাদাত বেছে নেয় সাহসী যে জন আহা
Showing posts with label Bangla islamic Song. Show all posts
Showing posts with label Bangla islamic Song. Show all posts
Friday, 1 May 2020
Sunday, 29 December 2013
ঈমানের পথে অবিচল থেকে
ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
তোমার-ই কাছে মিনতি
আমার মহামহিম দয়াময় ।
প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই
বেদ্বীন ফাসেকেরা করে হই চই,
আযাযীল এসে, গোমরাহী সুর যার-
করে তোলে মোহময় ।
আধারের দুর্গম আঁকাবাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ যত মতামত
কখনো হঠাৎ নফসের তাড়নায়-
লাগে সুন্দর মনোময় ।
প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক
অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক,
ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা-
স্বপ্ন জাগাও মধুময় ।
গীতিকারঃ আবু তাহের বেলাল
আমার মরণ যেন হয়
তোমার-ই কাছে মিনতি
আমার মহামহিম দয়াময় ।
প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই
বেদ্বীন ফাসেকেরা করে হই চই,
আযাযীল এসে, গোমরাহী সুর যার-
করে তোলে মোহময় ।
আধারের দুর্গম আঁকাবাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ যত মতামত
কখনো হঠাৎ নফসের তাড়নায়-
লাগে সুন্দর মনোময় ।
প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক
অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক,
ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা-
স্বপ্ন জাগাও মধুময় ।
গীতিকারঃ আবু তাহের বেলাল
Tuesday, 7 February 2012
আকাশের বুক জুড়ে কালো কালো মেঘ
আকাশের বুক জুড়ে কালো কালো মেঘ
বাতাসের বুকে পঁচা গন্ধ
রাজপথে ছোপ ছোপ রক্তের দাগ
জীবনের নেই কোন ছন্দ
(ফিরাবই জীবনের ছন্দ)
ফুল খেকো মিসাইল চারিদিকে আজ
বাগানের বুক জুড়ে কান্না
ভুখা নাঙ্গা মানুষের বাড়ছে মিছিল
লুটেরার ঘরে হিরে পান্না
আর কতো কঙ্কাল দেখবে মানুষ
স্বপ্নটা আরো কত মন্দ
মিথ্যার আগুনে জ্বলছে স্বদেশ
পুড়ছে নতুন পাতা ফাগুনের রেশ
আলেয়ারা সেজে আছে সত্যি আগুন
মুক্তির নিশানে জাগুন জাগুন
নদী বন মাঠ ঘাট পাহাড় চুড়ায়
একসুরে তুলি আজ মুক্তির গান
মনে ডাকি হামজাহ তারিক মুসা
সীসা ঢালা ঐক্যে জাগাই পরান
মিছিলের তাকবীরে মুক্তি আনি
ফিরে আনি জীবনের ছন্দ
কথা ও সুরঃ মাহফুজুর রহমান আখন্দ
বাতাসের বুকে পঁচা গন্ধ
রাজপথে ছোপ ছোপ রক্তের দাগ
জীবনের নেই কোন ছন্দ
(ফিরাবই জীবনের ছন্দ)
ফুল খেকো মিসাইল চারিদিকে আজ
বাগানের বুক জুড়ে কান্না
ভুখা নাঙ্গা মানুষের বাড়ছে মিছিল
লুটেরার ঘরে হিরে পান্না
আর কতো কঙ্কাল দেখবে মানুষ
স্বপ্নটা আরো কত মন্দ
মিথ্যার আগুনে জ্বলছে স্বদেশ
পুড়ছে নতুন পাতা ফাগুনের রেশ
আলেয়ারা সেজে আছে সত্যি আগুন
মুক্তির নিশানে জাগুন জাগুন
নদী বন মাঠ ঘাট পাহাড় চুড়ায়
একসুরে তুলি আজ মুক্তির গান
মনে ডাকি হামজাহ তারিক মুসা
সীসা ঢালা ঐক্যে জাগাই পরান
মিছিলের তাকবীরে মুক্তি আনি
ফিরে আনি জীবনের ছন্দ
কথা ও সুরঃ মাহফুজুর রহমান আখন্দ
পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা
পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা?
পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা?
স্বজাতীর হাহাকারে বাতাস কাঁদে
অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়েনা?
অন্তরে ব্যথার প্রলেপ পড়েনা?
আফগানে লোহ ঝরে শত ভাইয়ের
বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের
কাশ্মীরে লাঞ্চিত বোনের আঁচল
অন্তরে সে কথা কি দাগ কাটেনা?
আরশের পানে তারা তুলে দুটি হাত
পাক দরবারে জানায় ফরিয়াদ
ফিলিস্তিনে খুন পথের পাশে
বোমার আঘাত হেনে কুফর হাসে
ইরাক জুড়ে বহে শোকের মাতম
বসরার গুলবাগে ঝরে বেদনা
পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা?
স্বজাতীর হাহাকারে বাতাস কাঁদে
অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়েনা?
অন্তরে ব্যথার প্রলেপ পড়েনা?
আফগানে লোহ ঝরে শত ভাইয়ের
বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের
কাশ্মীরে লাঞ্চিত বোনের আঁচল
অন্তরে সে কথা কি দাগ কাটেনা?
আরশের পানে তারা তুলে দুটি হাত
পাক দরবারে জানায় ফরিয়াদ
ফিলিস্তিনে খুন পথের পাশে
বোমার আঘাত হেনে কুফর হাসে
ইরাক জুড়ে বহে শোকের মাতম
বসরার গুলবাগে ঝরে বেদনা
Thursday, 15 July 2010
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান
আল কুরআনের আহবানে হেরার পথে এসে
জীবন দেবার স্বপ্ন ছিল দ্বীনকে ভালবেসে
আমাকে দাও সে আবেগ
দাও সে ঈমান
প্রভু হে রহীম রহমান
কোনো এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে
হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যাথা জুড়ে
সে দিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো
সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো
সে দিন গুলো মুখর ছিল, মধুর ছিল
সতেজ ও দ্বীপ্ত ছিল প্রান
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান
আল কুরআনের আহবানে হেরার পথে এসে
জীবন দেবার স্বপ্ন ছিল দ্বীনকে ভালবেসে
আমাকে দাও সে আবেগ
দাও সে ঈমান
প্রভু হে রহীম রহমান
কোনো এক শহীদ আমার সুনীল আকাশ জুড়ে
হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যাথা জুড়ে
সে দিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো
সকাল সাঝে থাকতো লেগে পায়ে পথের ধুলো
সে দিন গুলো মুখর ছিল, মধুর ছিল
সতেজ ও দ্বীপ্ত ছিল প্রান
আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান
Subscribe to:
Posts (Atom)