হে প্রভু মোর হৃদয়টাকে
জ্ঞানের জন্য খুলে দাও।
কঠিন কঠিন পড়াগুলো
সহজ সরল করে দাও।
কবুল কর খোদা এই কলেমা
রাব্বি জিদনি ইলমা।
পাঠে আমার মন দিও গো
অংক যেন হয় না ভুল,
খেলাতে নয় পড়ার জন্য
মন যেন গো হয় ব্যাকুল।
কবুল কর খোদা এই কলেমা
রাব্বি জিদনি ইলমা।
যখন আমি পড়তে বসি
মনযে পাঠে রয়না।
পাখির মত উড়াল দেয় সে
পড়তে যে সে চায়না।
কবুল কর...
Showing posts with label হ. Show all posts
Showing posts with label হ. Show all posts
Sunday, 16 February 2014
Saturday, 15 February 2014
হতাশ হয়োনা তুমি
হতাশ হয়োনা তুমি হয়োনা হতাশ
সামনে এগিয়ে দ্যাখো উদার আকাশ
রজনী গভীর হলে প্রভাত কাছে
তটিনী শুকালে আবার শাওন আছে
তুমিও কখনো তাই হয়োনা নিরাশ
জীবনের রংধনু বড়ই নিঠুর
পথের স্মৃতির পাতা বেদনা বিধুর
বৈশাখী বয়ে আনে নতুন আবাস
পাখিদের গানে আসে স্নিগ্ধ আলো
মঞ্জিলে যেতে আরো কষ্ট ঢালো
বইবে জীবনে তোমার দখিনা বাতাস
কথা: ড. মাহফুজুর রহমান আখন্দ
সুর: মতিউর রহমান খালেদ
সামনে এগিয়ে দ্যাখো উদার আকাশ
রজনী গভীর হলে প্রভাত কাছে
তটিনী শুকালে আবার শাওন আছে
তুমিও কখনো তাই হয়োনা নিরাশ
জীবনের রংধনু বড়ই নিঠুর
পথের স্মৃতির পাতা বেদনা বিধুর
বৈশাখী বয়ে আনে নতুন আবাস
পাখিদের গানে আসে স্নিগ্ধ আলো
মঞ্জিলে যেতে আরো কষ্ট ঢালো
বইবে জীবনে তোমার দখিনা বাতাস
কথা: ড. মাহফুজুর রহমান আখন্দ
সুর: মতিউর রহমান খালেদ
Friday, 28 June 2013
হে খোদা মোর হৃদয় হতে
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
তুমি ছাড়া কেউ যেন আর
জায়গা না পায় লুকিয়ে থাকার
এই অন্তরে এই পরানে
তুমি কামনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
আলেয়া সব আলো তো নয়
মিথ্যা অমানিশা
খাঁটি প্রেমের তুমি আঁধার
আর সকলই বৃথা
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
যায় ভাসিয়ে
যেন আমি দহন বেদনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
দহন
যাতনা...
-মতিউর রহমান মল্লিক-
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
তুমি ছাড়া কেউ যেন আর
জায়গা না পায় লুকিয়ে থাকার
এই অন্তরে এই পরানে
তুমি কামনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
আলেয়া সব আলো তো নয়
মিথ্যা অমানিশা
খাঁটি প্রেমের তুমি আঁধার
আর সকলই বৃথা
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
যায় ভাসিয়ে
যেন আমি দহন বেদনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
দহন
যাতনা...
-মতিউর রহমান মল্লিক-
Subscribe to:
Posts (Atom)