ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label খাদিজা আকতার রেজায়ী. Show all posts
Showing posts with label খাদিজা আকতার রেজায়ী. Show all posts

Sunday, 16 February 2014

বল রাজা কে তোমার?

বল রাজা কে তোমার?
আল্লাহ আল্লাহ।
কেবা বাদশাহ তোমার?
আল্লাহ আল্লাহ।
এই পৃথিবীটা কার?
আল্লাহ তালার।
আকাশ জমীন কার ?
ভারী পাহাড়?
আল্লাহ তালার, আল্লাহ তালার।

রেখে দাও সবি বাকি চেওনা নগদ।
চেওনা এ দুনিয়ার ধন সম্পদ।
চলে যাবে ছেড়ে যত বড় বড় পদ
পরে রবে দুনিয়ার সব সম্পদ
সব কিছু হয় বল নির্দেশে কার?
আল্লাহ তালার।আল্লাহ তালার।
বল রাজা কে তোমার?
আল্লাহ আল্লাহ।

কথা ও সুর: খাদিজা আকতার রেজায়ী
কন্ঠ: হাসনা হেনা আফরিন

সত্য কথা বলার মত কজন আছো বল

সত্য কথা বলার মত কজন আছো বল।
সত্য পথে চলার মত কজন আছো চল।
কথায় কথায় বাহাদুরী
হর হামেশা ছলচাতুরী।
এসব যারা করে তারা
কাকে করে ফলো।

আমরা জানি মোটেও তারা ভাল মানুষ নয়
ফালতু কাজে সময় যারা করে অপচয়
এর কাছে যায় ওর কাছে যায়
ঝগড়া বিবাদ ধন্ধ বাদায়।
তাদের যত ভালো আমল
নষ্ট সবি হল, কি লাভ ওদের বল?
সত্য কথা বলার মত কজন আছো বল।
সত্য পথে চলার মত কজন আছো চল।
সত্য পথে চলার সাহস কজন রাখো বল
তোমরা আমায় বল।

কথা ও সুর: খাদিজা আকতার রেজায়ী
কন্ঠ: জান্নাতুল ফেরদাউস