ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label তারেক মনোয়ার. Show all posts
Showing posts with label তারেক মনোয়ার. Show all posts

Monday, 22 June 2020

কি যে শোকর আদায় করি

কি যে শোকর আদায় করি
ইলাহি তোমার 
ওগো পরওয়ার 
কত যে সুষমায় জীবন ভরেছো 
ভরেছো আমার চারিধার 
যতবার দেখি তোমারও সৃষ্টি 
তোমার রহমের ঝরে যে বৃষ্টি 
আ আ আ...

 সিজদায় মাথা নত করে আমি 
 হই যে রাহিমের শোকর গুজার 
সারাটা জীবন যদি জপি তব নাম 
তবুও হবেনা এতটুকু গুণগান 
না শোকর কখনো পাবে না 
তোমায় প্রেম নাই তার তরে কোন কোন হিয়ায় 
আবদে শাকুর তাই হতে আমি 
 জীবনের সব খুবই করবো উজাড় 

 কথা ও সুর: তারেক মুনাওয়ার

Sunday, 16 February 2014

আমি অনেক বরষার বৃষ্টি ঝরায়ে

আমি অনেক বরষার বৃষ্টি ঝরায়ে তোমার দুয়ারে এসেছি
আমি অনেক ফুলের হাতছানি মাড়ায়ে তোমায় ভালবেসেছি

কত যে ফাগুন আগুন ঝরায়ে আমায় কাছে ডেকেছে
কতো যে শরৎ কোমলতা দিয়ে আমায় আপন করেছে
প্রভু আমি শুধু তোমারি খুশির জন্য
সবাইকে ফিরিয়ে দিয়েছি


জোছনার কতো রাত আমায় নিয়ে করেছে যে খেলা
কতো যে বসন্ত ফুলের বাসর দিয়ে জমায়েছে মেলা
কতো যে শুকতারা সুখ দিতে চেয়েছে
রাশি রাশি সম্পদ ভোগের জীবন দিতে চেয়েছে
প্রভু আমি শুধু তোমারি খুশির জন্য
শ্রাবণ বরণ করেছি

Friday, 4 March 2011

তুমি আছো হৃদয়ের গভীরে

তুমি আছো হৃদয়ের গভীরে
ভুলবো তোমার বলো কি করে।।
দেখি নাই তোমারে কোন দিন
তবু আছ স্মরনে অমলিন
প্রেমের ভূবনে
তোমারি বিরহ ব্যথায়
নিশিথের শেফালীরা ঝরে।।

তোমায় ভুলে যদি যাইগো কভু
সে হবে আমারি পরাজয়
আমার সকল আশার আলো
অবেলায় হারিয়ে যাবে হায়।।

তোমারে যতবার খুঁজেছি
কোরানের পথ তত বুঝেছি
নিজেকে চিনেছি
হে রাসুল নবীজি তোমার
পাঠানো ঠিকানা পড়ে।।

-তারেক মোহাম্মদ মনোয়ার হোসেন-

Friday, 25 February 2011

রাহমাতুল্লিল আলামীন, সারদারে আল কাওনাইন

রাহমাতুল্লিল আলামীন, সারদারে আল কাওনাইন
কামলিওয়ালা পেয়ারা নবী নাওগো ছালাম, নাওগো ছালাম।।

তুমি তো রহমতেরই শুধা হয়ে এলে ভবে
তোমারই আগমনে হেদায়াত পেলো সবে
তোমারই নুরের ছোঁয়ায় উঠলো জেগে বসুন্ধরা
তোমারই খাছ ওছিলাতে সুন্দর এই সারা জাহান।।

যতদিন তোমার আনিত হেদায়াত মানুষ ছিল ধরে
ততদিন রহমতেরই দরিয়া ছিল তাদের ঘিরে
শান্তি ও সুখ ছিল দিকে দিকে দিশ- বিদিশায়
ধুকে ধুকে মরেনি মানুষ অনাহার আর দরিদ্রতায়
তোমায় পেয়ে এ ধরার
ঘুঁচলো সকল অন্ধকার
পাপী তাপী সবার তুমি রহমতে আম।।

কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি
সকলের মুক্তি তরে করেছো দোয়া দিবস যামী
শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার
আল-আমীন উপাধি তাই ছিলো তোমার পাওনা উপহার
চেয়ে চেয়ে মাগফেরাত
কাঁদবো যেদিন আখেরাত
তুমিই শুধু সাফায়াতের দেবে আনজাম।।

-তারিক মোহাম্মদ মনোয়ার হোসাইন-

Friday, 23 July 2010

আমার যখন ফুরাবে দিন

হায়রে জীবন......
মৃত্যুই শেষ ঠিকানা
পৃথিবীর সবব্রে মুছে দেবে
(তখন আর কেউ সাথে থাকবেনা x2)

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে
হয়ে চির সাথী x2

জীবন নদীর দুকুল জুড়ে
আসলে অমানিশা
থাকবেনা আর দু'চোখ জুড়ে
একটু আলোর দিশা

সেদিন আমার সেদিন আমার সেদিন আমার
আঁধার গোরে তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি

আমার আমার বলে যখন
কাউকে পাবোনে
(সেদিন আমার শুন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা x২ )

আঁখির আলো নিভবে যেদিন
মনে আলো দিয়ে
আসবেনা কেউ অন্ধ চোখে
একটু আলো নিয়ে x2

সেদিন আমার সেদিন আমার সেদিন আমার
আঁধার গোরে তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি

আমার আমার বলে যখন কাউকে পাবোনা
সেদিন আমার শুন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা
তুমি থেকো শান্তনা

আঁখির আলো নিভবে যেদিন
মনের আলো দিয়ে
আসবেনা কেউ অন্ধ চোখে
একটু আলো নিয়ে

সেদিন আমার সেদিন আমার সেদিন আমার......
অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি

কথা, সুর ও কন্ঠঃ তারিক মুনাওয়ার