ঈমানের লেশ যার অন্তরে আছে-
চোখ মুদে থেকো না
মুখ বুজে আর-
কান পেতে শোন- কান পেতে শোন
শোনা যায় নাকি হাহাকার!
চোখ মুদে থেকো না
মুখ বুজে থেকো না,
ঘুম ঘোরে থেকো না আর
ঘর কোনে থেকো না আর ।
মানবতা শব্দে আযাযিল অধিকার,
মুমিনের বুক আর পাঁজরের রক্ত।
জমে যাওয়া রক্তে কেন দাও গড়তে
ফেরাঊন নমরুদ হামানের তখত?
আ...আ...
চেনা চেনা প্রিয় প্রিয় মুখ গুলো
চোখ থেকে কেড়ে নেয় চোখ খুলো। (মেলো)
কত বাড়ি পুড়ে হল ছার !
প্রতিবাদ শব্দে সূর্যের তেজ দাও
বজ্রের গতি দাও তাকবীর শ্লোগানে,
অবসাদ ভেঙ্গে দাও সীসা ঢালা ঐক্যের
আল্লাহু আকবার আল্লাহ গানে।
আ...আ...
খালিদ আর হামজাকে বুকে ধরে
বদরের আল্লাহ স্মরণ করে
জেগে ওঠো জাগো আর এক বার।
কথাঃ ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
Showing posts with label আব্দুস শাকুর তুহিন. Show all posts
Showing posts with label আব্দুস শাকুর তুহিন. Show all posts
Saturday, 1 February 2014
Tuesday, 26 July 2011
Ahlan Sahlan- Mahe Ramjan
Ahlan Sahlan- Mahe Ramjan
Welcome Assalam.
Mahe Ramjan, Given By Allah, Allahu Subhan.
Ramjan Is Not Only Reciting Qur-an,
It’s a Training Period For The Nation.
Ramjan Tells Us `Be Afraid Of Allah.’
Ramajn Teaches Us `Obey Rasulallah.’
Remove Sinful Action.
Ramjan Not Only Fasting Starvation,
Sacrificing Himself For The Whole Nation.
Ramjan Calls Muslim For The Unity,
Raise Humanity And Equality.
Remove Discrimination.
Lyrics : Abdus Shakur Tuhin, Tune : M.R.Mamun
Welcome Assalam.
Mahe Ramjan, Given By Allah, Allahu Subhan.
Ramjan Is Not Only Reciting Qur-an,
It’s a Training Period For The Nation.
Ramjan Tells Us `Be Afraid Of Allah.’
Ramajn Teaches Us `Obey Rasulallah.’
Remove Sinful Action.
Ramjan Not Only Fasting Starvation,
Sacrificing Himself For The Whole Nation.
Ramjan Calls Muslim For The Unity,
Raise Humanity And Equality.
Remove Discrimination.
Lyrics : Abdus Shakur Tuhin, Tune : M.R.Mamun
Days Have Been Passed Away
Days have been passed on.
Nights have been passed on.
Nothing was done, Nothing begun.
I don’t know, What’ll I say in the return day.
Night has been passed away In sleeping, only sleeping.
Passed in vain-the morning noon and evening.
I didn’t call you, Even remember you.
I don’t know What’ll I say in the return day.
I have bended my head being afraid of you.
Forgive me, and flow on me your blessing dew.
I’m not hopeless, Optimistic on bless.
So pardon me And guide to the right way.
Lyric : Abdus Shakur Tuhin
Nights have been passed on.
Nothing was done, Nothing begun.
I don’t know, What’ll I say in the return day.
Night has been passed away In sleeping, only sleeping.
Passed in vain-the morning noon and evening.
I didn’t call you, Even remember you.
I don’t know What’ll I say in the return day.
I have bended my head being afraid of you.
Forgive me, and flow on me your blessing dew.
I’m not hopeless, Optimistic on bless.
So pardon me And guide to the right way.
Lyric : Abdus Shakur Tuhin
La Yarhamullah
La Yarhamullah
Mallam Yarhaminnas.
The sky is crying with the
Human lamentation.
Opressed are crying for food,
Cloth and habitation.
Why you are sleeping,
when they are crying ?
Fight for them and be conscious.
Look those who pass their days
Under open sky,
Summer-winter no matter,
Living with dog and fly.
For them you must stand,
Raise your helpful hand.
Fight for them and be conscious.
Lyric & Tune : Abdus Shakur Tuhin
Mallam Yarhaminnas.
The sky is crying with the
Human lamentation.
Opressed are crying for food,
Cloth and habitation.
Why you are sleeping,
when they are crying ?
Fight for them and be conscious.
Look those who pass their days
Under open sky,
Summer-winter no matter,
Living with dog and fly.
For them you must stand,
Raise your helpful hand.
Fight for them and be conscious.
Lyric & Tune : Abdus Shakur Tuhin
Wednesday, 11 May 2011
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা
মাটির কলসের অবিরত পরশে পাথর ক্ষয়ে যায়,
অবুঝ এ হৃদয়
নয় কোন পাথর নয়
পাপেরও কুঠার আঘাতে তবু ভাঙ্গে না সে হায় ।।
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা
বা'দা ইয হাদায়তানা
ওয়াহাবলানা মিল্লা দুনকা রহমাহ।
দৃষ্টির সীমা যায় যতদুর,
পাপের নদী বহে বিধুর ।।
হাত পা নাক কান
সব জুড়ে অপরাধের বাণ।
অবুঝ এ হৃদয়
নয় কোন পাথর নয়
পাপেরও কুঠার আঘাতে তবু ভাঙ্গে না সে হায় ।।
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা..............
I've Done Enormous Evil Deeds,
Heart's Blackened by Satanic Bids.
I Couldn't Control My Passion,
There's Been the Worst Deviation,
Became the Slave Of Nafs-Ammara.
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা..............
কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন
অবুঝ এ হৃদয়
নয় কোন পাথর নয়
পাপেরও কুঠার আঘাতে তবু ভাঙ্গে না সে হায় ।।
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা
বা'দা ইয হাদায়তানা
ওয়াহাবলানা মিল্লা দুনকা রহমাহ।
দৃষ্টির সীমা যায় যতদুর,
পাপের নদী বহে বিধুর ।।
হাত পা নাক কান
সব জুড়ে অপরাধের বাণ।
অবুঝ এ হৃদয়
নয় কোন পাথর নয়
পাপেরও কুঠার আঘাতে তবু ভাঙ্গে না সে হায় ।।
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা..............
I've Done Enormous Evil Deeds,
Heart's Blackened by Satanic Bids.
I Couldn't Control My Passion,
There's Been the Worst Deviation,
Became the Slave Of Nafs-Ammara.
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা..............
কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন
Friday, 25 February 2011
বিকেলের সৈকতেঃ আমার এই কণ্ঠে যতটুকু সুর
আমার এই কণ্ঠে যতটুকু সুর
সবটুকু দান সেই মহান প্রভুর
সুরের কারুকাজে নেইতো কিছু আমার
তবু আমি গেয়ে যাই
যেতে চাই যেতে চাই
আলোর পথে বহুদূর।
কথার মালা বুনে আকাশের তারা
সুর নেমে আসে বেয়ে ঝর্নাধারা
তারাদের কথা আর ঝর্ণার সুরে
গান গেয়ে যাই কণ্ঠে যদি মেলে
বেলালের সুর।
প্রভুর কৃপা ঝরে ছন্দে ছন্দে
অন্ত্যমিলের ছোঁয়া বকুলের গন্ধে
ছন্দে ছন্দে বকুলের গন্ধে
গান রচে যাই এই হৃদয়ে যদি মেলে
আল্লাহর নূর।
কথা ও সুর: আব্দুস শাকুর তুহিন
গানগুলো পর্যায়ক্রমে ফেইসবুকে আপলোড করা হচ্ছে। শোনার জন্যে নিচের লিংকে যান
http://www.facebook.com/pages/Maruf-Allam/50177514231
সবটুকু দান সেই মহান প্রভুর
সুরের কারুকাজে নেইতো কিছু আমার
তবু আমি গেয়ে যাই
যেতে চাই যেতে চাই
আলোর পথে বহুদূর।
কথার মালা বুনে আকাশের তারা
সুর নেমে আসে বেয়ে ঝর্নাধারা
তারাদের কথা আর ঝর্ণার সুরে
গান গেয়ে যাই কণ্ঠে যদি মেলে
বেলালের সুর।
প্রভুর কৃপা ঝরে ছন্দে ছন্দে
অন্ত্যমিলের ছোঁয়া বকুলের গন্ধে
ছন্দে ছন্দে বকুলের গন্ধে
গান রচে যাই এই হৃদয়ে যদি মেলে
আল্লাহর নূর।
কথা ও সুর: আব্দুস শাকুর তুহিন
গানগুলো পর্যায়ক্রমে ফেইসবুকে আপলোড করা হচ্ছে। শোনার জন্যে নিচের লিংকে যান
http://www.facebook.com/pages/Maruf-Allam/50177514231
Tuesday, 17 August 2010
স্বপ্নের ঘুড়ি ওড়ে আকাশে আকাশে
স্বপ্নের ঘুড়ি ওড়ে আকাশে আকাশে.
সুখ দু:খ ডানা মেলে বাতাসে বাতাসে ॥
মানুষ মানুষের জন্য, জীবন বিলিয়ে ধন্য ॥
সে আমার দেশ, আমার বাংলাদেশে।
কিষাণ বধু নকশী কাঁথাতে দূ:খ বেদনা আঁকে,
হলদে পাড়ের শাড়ি কপালে টিপ মেঠো পথে চেয়ে থাকে ॥
স্বপ্ন সোয়ামীর চরণ তলে
সুখের তারা হাসে।
গোধুলী বেলায় বাঁশের বাঁশিতে রাখাল তোলে সুর,
দোলা দিয়ে যায় সেই সে সুরে কখনো কখনো বিধুর ॥
সাঁঝের আকাশে মিটিমিটি
সুখতারারা হাসে।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
২২.১১.২০০৭
সুখ দু:খ ডানা মেলে বাতাসে বাতাসে ॥
মানুষ মানুষের জন্য, জীবন বিলিয়ে ধন্য ॥
সে আমার দেশ, আমার বাংলাদেশে।
কিষাণ বধু নকশী কাঁথাতে দূ:খ বেদনা আঁকে,
হলদে পাড়ের শাড়ি কপালে টিপ মেঠো পথে চেয়ে থাকে ॥
স্বপ্ন সোয়ামীর চরণ তলে
সুখের তারা হাসে।
গোধুলী বেলায় বাঁশের বাঁশিতে রাখাল তোলে সুর,
দোলা দিয়ে যায় সেই সে সুরে কখনো কখনো বিধুর ॥
সাঁঝের আকাশে মিটিমিটি
সুখতারারা হাসে।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
২২.১১.২০০৭
আমার এই দেশ প্রিয় জন্মভূমি
আমার এই দেশ প্রিয় জন্মভূমি
ভালবাসি তোমায় অপরূপা তুমি।
তোমার মেঠো পথে রাখাল বাজায় বাঁশি
গানের সুরে সুরে,
সকালের সোনা রোদ আদর সোহাগে
হৃদয় মনও প্রাণ দেয় যে ভরে।
তোমার ধুলোমাটি আমার খেলার সাথী
দেয় সে যে পদচুমি।
তোমার সোনামাঠে হলুদ রবির আলো
ছড়ায় সবুজ জুড়ে,
আলোর গন্ধে এই হৃদয় দুয়ারে
মৌ মৌ করে যায় মধুর সুরে।
তোমার রূপ ও জ্যোতি মনের দুয়ার খুলে
গড়ে যায় প্রেমের মমি।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
ভালবাসি তোমায় অপরূপা তুমি।
তোমার মেঠো পথে রাখাল বাজায় বাঁশি
গানের সুরে সুরে,
সকালের সোনা রোদ আদর সোহাগে
হৃদয় মনও প্রাণ দেয় যে ভরে।
তোমার ধুলোমাটি আমার খেলার সাথী
দেয় সে যে পদচুমি।
তোমার সোনামাঠে হলুদ রবির আলো
ছড়ায় সবুজ জুড়ে,
আলোর গন্ধে এই হৃদয় দুয়ারে
মৌ মৌ করে যায় মধুর সুরে।
তোমার রূপ ও জ্যোতি মনের দুয়ার খুলে
গড়ে যায় প্রেমের মমি।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
আমারও দেশেরও মাটি
আমারও দেশেরও মাটি
যেন বিছানো এক অপরূপ শীতল পাটি ॥
এখানে পাকা ধানের শীষে
কৃষকের হাঁসি আছে মিশে।
এখানে ঝিলের শান্ত জলে
পদ্ম হৃদয় মাতিয়ে তোলে।
প্রভাতের দূর্বা ঘাসে শিশির ছড়ানো
মুক্ত বিছানো পরিপাটি।
এখানে মেঠো পথের ধুলোয়
রাখালের বাঁশি দুঃখ ভুলায়।
এখানে বটের শীতল ছায়ায়
ক্লান্ত পথিক হৃদয়ও জুড়ায়।
মোহময় সন্ধ্যাকাশে চাঁদের পাশে
তারা হাঁসে মিটিমিটি।
কথাঃ আব্দুস শাকুর তুহিন
সুরঃ শোয়েব আলী
যেন বিছানো এক অপরূপ শীতল পাটি ॥
এখানে পাকা ধানের শীষে
কৃষকের হাঁসি আছে মিশে।
এখানে ঝিলের শান্ত জলে
পদ্ম হৃদয় মাতিয়ে তোলে।
প্রভাতের দূর্বা ঘাসে শিশির ছড়ানো
মুক্ত বিছানো পরিপাটি।
এখানে মেঠো পথের ধুলোয়
রাখালের বাঁশি দুঃখ ভুলায়।
এখানে বটের শীতল ছায়ায়
ক্লান্ত পথিক হৃদয়ও জুড়ায়।
মোহময় সন্ধ্যাকাশে চাঁদের পাশে
তারা হাঁসে মিটিমিটি।
কথাঃ আব্দুস শাকুর তুহিন
সুরঃ শোয়েব আলী
যেদিকে তাকাই পাই খুঁজে পাই
যেদিকে তাকাই পাই খুঁজে পাই,
জন্মভূমি গো, তোমারি রূপ সুষমা
জন্মভূমি গো, তোমারি নেই তুলনা।
ঐ কৃষ্ণচুড়ার বুকে তোমায় দেখি
ঐ কদম ফুলের পরে তোমায় দেখি।
ঐ শান্ত দীঘীর জলে তোমাকেই পাই
শাপলা শালুকের বুকে পাই যে তোমায়।
সুবজের রং মেখে তোমাতে হারায়।
এখানে প্রভাত আসে পাখিরও গানে
গান গেয়ে যায় তারা আল্লাহ নামে।
ঐ নদীর কলতানে তোমায় শুনি
ঐ পাখির কুহুগানে তোমায় শুনি।
ঐ সাদা সাদা কাশফুলের মাঝে
তোমায় খুঁজি আমি সকাল সাঁঝে।
নীলিম গগন এই মনে দোলা দেয়।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
জন্মভূমি গো, তোমারি রূপ সুষমা
জন্মভূমি গো, তোমারি নেই তুলনা।
ঐ কৃষ্ণচুড়ার বুকে তোমায় দেখি
ঐ কদম ফুলের পরে তোমায় দেখি।
ঐ শান্ত দীঘীর জলে তোমাকেই পাই
শাপলা শালুকের বুকে পাই যে তোমায়।
সুবজের রং মেখে তোমাতে হারায়।
এখানে প্রভাত আসে পাখিরও গানে
গান গেয়ে যায় তারা আল্লাহ নামে।
ঐ নদীর কলতানে তোমায় শুনি
ঐ পাখির কুহুগানে তোমায় শুনি।
ঐ সাদা সাদা কাশফুলের মাঝে
তোমায় খুঁজি আমি সকাল সাঁঝে।
নীলিম গগন এই মনে দোলা দেয়।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
সবুজ শ্যামল রূপে ভরা আমার প্রিয় বসুন্ধরা
সবুজ শ্যামল রূপে ভরা আমার প্রিয় বসুন্ধরা
আমার সোনার দেশ
সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ।
আমার দীঘির শান্ত জলে,
শাপলা শালুক কলমীলতা মনের কথা বলে।
সূয্যি মামা সকাল বেলায় যায় দিয়ে যায় চুম
কপোল মাঝে চাঁদের ছোঁয়া লাগে বড় বেশ।
আমার দেশের ঐ আকাশে,
সন্ধ্যাবেলায় লক্ষ তারা মনের সুখে হাঁসে ॥
নীল জ্বোনাকী অন্ধকারে আসর জমায় বেশ-
এইতো আমার রূপবতি আমার প্রাণের দেশ।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
আমার সোনার দেশ
সে যে আমার জন্মভূমি আমার বাংলাদেশ।
আমার দীঘির শান্ত জলে,
শাপলা শালুক কলমীলতা মনের কথা বলে।
সূয্যি মামা সকাল বেলায় যায় দিয়ে যায় চুম
কপোল মাঝে চাঁদের ছোঁয়া লাগে বড় বেশ।
আমার দেশের ঐ আকাশে,
সন্ধ্যাবেলায় লক্ষ তারা মনের সুখে হাঁসে ॥
নীল জ্বোনাকী অন্ধকারে আসর জমায় বেশ-
এইতো আমার রূপবতি আমার প্রাণের দেশ।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
ঝর্ণা নামে ঝর্ণা ঝর্ণা
ঝর্ণা নামে ঝর্ণা ঝর্ণা
মায়ের চোখে ঝর্ণা ঝর্ণা।
সে ধারা নেমেছিল বাহান্নতে চোখের কোণে,
ভাঙা নায়ে ভাষার বাদাম উড়ল যেদিন ভায়ের খুনে।
আজো সেই বাদাম খানি
উড়ছে দেখ নায়ের পরে,
তবু কেন আকাশ ভারী হচ্ছে মায়ের হাহাকারে।
হৃদয়ের রক্ত ক্ষরণ থামেনা।
সে ধারা নেমেছিল আমার দেশের ঘরে ঘরে,
বিনিময়ে স্বাধীনতা পেলাম যে ভাই একাত্তরে।
তবু কেন দেশটা মলিন
শোষন জুলুম নিপীড়নে,
মজলুম মানবতার অশ্রুধারা চোখের কোণে।
শান্তির পায়রা কেন ওড়েনা।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
মায়ের চোখে ঝর্ণা ঝর্ণা।
সে ধারা নেমেছিল বাহান্নতে চোখের কোণে,
ভাঙা নায়ে ভাষার বাদাম উড়ল যেদিন ভায়ের খুনে।
আজো সেই বাদাম খানি
উড়ছে দেখ নায়ের পরে,
তবু কেন আকাশ ভারী হচ্ছে মায়ের হাহাকারে।
হৃদয়ের রক্ত ক্ষরণ থামেনা।
সে ধারা নেমেছিল আমার দেশের ঘরে ঘরে,
বিনিময়ে স্বাধীনতা পেলাম যে ভাই একাত্তরে।
তবু কেন দেশটা মলিন
শোষন জুলুম নিপীড়নে,
মজলুম মানবতার অশ্রুধারা চোখের কোণে।
শান্তির পায়রা কেন ওড়েনা।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট
প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট
দিগন্ত বিস্তৃত অবারিত মাঠ।
কোন সেই দেশ, রূপের নেই শেষ
সবুজে শ্যামলে ভরা আমার এই দেশ।
আমার প্রিয় দেশ, তোমার প্রিয় দেশ, সবার বাংলাদেশ।
এখানে শীতের সকালে সবুজ ঘাসে
মুক্তকণা শিশিরের মেলা বসে।
শরতের সাদা সাদা কাশফুলে হায়
চোখ জুড়িয়ে যায় মন ভরে যায়।
কোন সেই দেশ..............
এখানে গোধুলি রবি লালিমা ছড়ায়
আঁকাবাঁকা শত নদী যায় বয়ে যায়।
এখানে প্রভাত আসে পাখিরও গানে
গান গেয়ে যায় তারা আল্লাহ্ নামে।
কোন সেই দেশ................
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
দিগন্ত বিস্তৃত অবারিত মাঠ।
কোন সেই দেশ, রূপের নেই শেষ
সবুজে শ্যামলে ভরা আমার এই দেশ।
আমার প্রিয় দেশ, তোমার প্রিয় দেশ, সবার বাংলাদেশ।
এখানে শীতের সকালে সবুজ ঘাসে
মুক্তকণা শিশিরের মেলা বসে।
শরতের সাদা সাদা কাশফুলে হায়
চোখ জুড়িয়ে যায় মন ভরে যায়।
কোন সেই দেশ..............
এখানে গোধুলি রবি লালিমা ছড়ায়
আঁকাবাঁকা শত নদী যায় বয়ে যায়।
এখানে প্রভাত আসে পাখিরও গানে
গান গেয়ে যায় তারা আল্লাহ্ নামে।
কোন সেই দেশ................
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
বাতাসের মত যদি হতো এই মন
বাতাসের মত যদি হতো এই মন,
উড়িয়ে দিতাম আমি তারে,
ডেকে ডেকে বলতাম যারে......
যা উড়ে মদীনার খেজুরের বন ॥
পাখির মত ডানা থাকতো যদি,
পেরিয়ে যেতাম আমি সাগর নদী ॥
রওজা যেয়ারতের বাসনায় এ হৃদয়
সদায় থাকে উচাটন।
ধন্য মদীনার ধুলি কণা,
রাসুলের পদ চুমে হলিরে সোনা ॥
সুরমার মত করে মাখাবো তোরে
ভরাবো আমার দু’নয়ন।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
০৭.০১.২০১০
উড়িয়ে দিতাম আমি তারে,
ডেকে ডেকে বলতাম যারে......
যা উড়ে মদীনার খেজুরের বন ॥
পাখির মত ডানা থাকতো যদি,
পেরিয়ে যেতাম আমি সাগর নদী ॥
রওজা যেয়ারতের বাসনায় এ হৃদয়
সদায় থাকে উচাটন।
ধন্য মদীনার ধুলি কণা,
রাসুলের পদ চুমে হলিরে সোনা ॥
সুরমার মত করে মাখাবো তোরে
ভরাবো আমার দু’নয়ন।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
০৭.০১.২০১০
ইয়া রাসুলাল্লাহ, ইয়া কামলিওয়ালা
ইয়া রাসুলাল্লাহ, ইয়া কামলিওয়ালা,
ইয়া নাবিআল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ॥
তুমি এলে আলো হয়ে আঁধার ধরায়,
প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায় ॥
তুমি এলে বলে বসে গানের মেলা।
মরুর দেশে দুর মদীনায়,
উঠলো হেসে সেই আলোময় ॥
তাঁর ছোঁয়া পেয়ে ধন্য মানব জাতি,
ফুল পাখিরা তাঁর প্রেমে উঠলো মাতি ॥
নুরুন নূরে যায় দুরে প্রাণের জ্বালা।
শত্রু সেদিন বন্ধু হলো,
সঠিক পথের দিশা পেলো ॥
তাঁর হাসিতে ব্যথার নদী থেমে যায়,
মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায় ॥
একই সুরে গায় সবে সালেস্নআলা।
কথা ও সুর: আব্দুস শাকুর তুহিন
ইয়া নাবিআল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ॥
তুমি এলে আলো হয়ে আঁধার ধরায়,
প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায় ॥
তুমি এলে বলে বসে গানের মেলা।
মরুর দেশে দুর মদীনায়,
উঠলো হেসে সেই আলোময় ॥
তাঁর ছোঁয়া পেয়ে ধন্য মানব জাতি,
ফুল পাখিরা তাঁর প্রেমে উঠলো মাতি ॥
নুরুন নূরে যায় দুরে প্রাণের জ্বালা।
শত্রু সেদিন বন্ধু হলো,
সঠিক পথের দিশা পেলো ॥
তাঁর হাসিতে ব্যথার নদী থেমে যায়,
মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায় ॥
একই সুরে গায় সবে সালেস্নআলা।
কথা ও সুর: আব্দুস শাকুর তুহিন
Muhammad Mustafa
In the dark cave of Hira
Who cried everyday?
To stop murder and lie
Who prayed everyday?
Muhammad Mustafa, Ahmad Mustafa.
Who was hurt to see Bloodshed in the society,
Who taught human brotherhood And humanity.
Who brought light from Allah
To lighten life bay.
Who was beloved and chosen one By creator,
Who was mercy for mankind And who was teacher.
Who had broken all falsehood
And evil way.
Lyric: Abdus Shakur Tuhin
Who cried everyday?
To stop murder and lie
Who prayed everyday?
Muhammad Mustafa, Ahmad Mustafa.
Who was hurt to see Bloodshed in the society,
Who taught human brotherhood And humanity.
Who brought light from Allah
To lighten life bay.
Who was beloved and chosen one By creator,
Who was mercy for mankind And who was teacher.
Who had broken all falsehood
And evil way.
Lyric: Abdus Shakur Tuhin
ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নাবিআল্লাহ
ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নাবিআল্লাহ ॥
তুমি এলে মরুর বুকে
ফুটলো আলোর ফুল,
সেই ফুলেরই রৌশনীতে দুনিয়া মাশগুল ॥
ভোরের আলো ফুটার আগে
ফুটলো সে ফুল কলি,
আলোর মশাল জ্বাললে ধরায়
আঁধার পায়ে দলি ॥
ছন্দ তুলে ফুল পাখিরা গাইলো মাশা আল্লাহ।
বদ্ধ ঘরে নতুন করে
হানলো কঠোর আঘাত,
নূরুন নূরে হৃদয় ঘরে
ভাসলো রাঙ্গা প্রভাত ॥
শিরায় শিরায় খুশির নাচন আলহামদুলিল্লাহ।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
২৫.১০.২০০৭
তুমি এলে মরুর বুকে
ফুটলো আলোর ফুল,
সেই ফুলেরই রৌশনীতে দুনিয়া মাশগুল ॥
ভোরের আলো ফুটার আগে
ফুটলো সে ফুল কলি,
আলোর মশাল জ্বাললে ধরায়
আঁধার পায়ে দলি ॥
ছন্দ তুলে ফুল পাখিরা গাইলো মাশা আল্লাহ।
বদ্ধ ঘরে নতুন করে
হানলো কঠোর আঘাত,
নূরুন নূরে হৃদয় ঘরে
ভাসলো রাঙ্গা প্রভাত ॥
শিরায় শিরায় খুশির নাচন আলহামদুলিল্লাহ।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
২৫.১০.২০০৭
আকাশের ঐ নীল ভালবাসি
আকাশের ঐ নীল ভালবাসি
সাগরের জল বড় ভালবাসি,
তার চেয়ে ভালবাসি সেই চাঁদমুখ
আঁধার গগনে যিনি আলোকরাশি।
মেঘের পাহাড় মাথার পরে
ছায়া দিত ভালবেসে,
শুকনো গাছে প্রাণের ছোঁয়া
লাগত তারই প্রাণ পরশে।
তারই প্রেমে আসল নেমে ঝর্ণাধারার জলরাশি।
মরুভূমি হল সজীব
তাহার পায়ের পরশ পেয়ে,
শাখে শাখে শত বুলবুল
তাহার নামে উঠল গেয়ে।
তারই তরে সুরে সুরে উঠল গেয়ে মদিনাবাসী।
তলায়াল বাদরু আলাইনা, মিনসানি ইয়াতিল উইদা,
ওয়াজাবাশ শুকরু আ’লাইনা, মাদায়া’ লিল্লাহিদা।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
সাগরের জল বড় ভালবাসি,
তার চেয়ে ভালবাসি সেই চাঁদমুখ
আঁধার গগনে যিনি আলোকরাশি।
মেঘের পাহাড় মাথার পরে
ছায়া দিত ভালবেসে,
শুকনো গাছে প্রাণের ছোঁয়া
লাগত তারই প্রাণ পরশে।
তারই প্রেমে আসল নেমে ঝর্ণাধারার জলরাশি।
মরুভূমি হল সজীব
তাহার পায়ের পরশ পেয়ে,
শাখে শাখে শত বুলবুল
তাহার নামে উঠল গেয়ে।
তারই তরে সুরে সুরে উঠল গেয়ে মদিনাবাসী।
তলায়াল বাদরু আলাইনা, মিনসানি ইয়াতিল উইদা,
ওয়াজাবাশ শুকরু আ’লাইনা, মাদায়া’ লিল্লাহিদা।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
তুমি চলে গেছ দুরে হে প্রিয় নবী
তুমি চলে গেছ দুরে হে প্রিয় নবী,
তোমারি বিরহে কাঁদে এই ধরণীর সবি।
তোমারি আগমনে ফুটেছিল ফুল,
তোমার প্রেমে গেয়েছিল শত বুলবুল ॥
তোমায় পেয়ে উঠেছিল ধরায় নতুন রবি।
তুমি বিনা দ্বীনের রবি নিভূ নিভূ করে,
বীর মুসলিম এখন ঘুমায় অলস ভরে।
শকুনের কালো থাবা ঘিরেছে গগন,
মুমিনের রক্তে ভেজা পৃথিবী কানন।
তুমি বিনা এ সংসারে আসবে না শান্তি।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
তোমারি বিরহে কাঁদে এই ধরণীর সবি।
তোমারি আগমনে ফুটেছিল ফুল,
তোমার প্রেমে গেয়েছিল শত বুলবুল ॥
তোমায় পেয়ে উঠেছিল ধরায় নতুন রবি।
তুমি বিনা দ্বীনের রবি নিভূ নিভূ করে,
বীর মুসলিম এখন ঘুমায় অলস ভরে।
শকুনের কালো থাবা ঘিরেছে গগন,
মুমিনের রক্তে ভেজা পৃথিবী কানন।
তুমি বিনা এ সংসারে আসবে না শান্তি।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
তুমি আমার প্রিয় নেতা খোদারই রাসূল
তুমি আমার প্রিয় নেতা খোদারই রাসূল,
জাহান জুড়ে ওগো নাবী নেই তোমারই তুল।
সব মানুষের সেরা তুমি, সৃষ্টিকূলের শ্রেষ্ঠ তুমি।
আল্লাহ তায়ালার হাবিব তুমি, মানবের আদর্শ তুমি।
রহমাতে আলম তুমি, সায়্যিদুল মুরসালিন তুমি।
তোমার প্রেমে মাতোয়ারা বিশ্ব সৃষ্টিকূল।
অন্ধকারে আলো তুমি, দ্বীন ইসলামের রবি তুমি
মহা সত্যবাদী তুমি, মিথ্যা বিনাশকারী তুমি।
ক্ষমার অবতার তুমি, পথের দিশারী তুমি।
তোমার নামে পড়ি দরুদ হয়ে যে মাশগুল।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
জাহান জুড়ে ওগো নাবী নেই তোমারই তুল।
সব মানুষের সেরা তুমি, সৃষ্টিকূলের শ্রেষ্ঠ তুমি।
আল্লাহ তায়ালার হাবিব তুমি, মানবের আদর্শ তুমি।
রহমাতে আলম তুমি, সায়্যিদুল মুরসালিন তুমি।
তোমার প্রেমে মাতোয়ারা বিশ্ব সৃষ্টিকূল।
অন্ধকারে আলো তুমি, দ্বীন ইসলামের রবি তুমি
মহা সত্যবাদী তুমি, মিথ্যা বিনাশকারী তুমি।
ক্ষমার অবতার তুমি, পথের দিশারী তুমি।
তোমার নামে পড়ি দরুদ হয়ে যে মাশগুল।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
Subscribe to:
Posts (Atom)