হিজল বনে পালিয়ে গেছে পাখি
যতই তারে করুন কেঁদে ডাকি
দেয়না সাড়া নীরব গহীন বন
বাতাসে তার ব্যথার গুঞ্জরণ
কোথাও সাগর আকাশ মুখোমুখি
কিংবা পাতা ফুলের লুকোলুকি
কারো ঝরার নীবির নিমন্ত্রন
যেমন দিবস রাতের আলিঙ্গন
বিচিত্র এ অনন্ত সংসার
সবাই শুধু ছুটছে দুর্ণিবার
পাখির পাখায় সময় সন্দীপন
হৃদয় বুঝি তাই করে ক্রন্দন
কথাঃ কবি গোলাম মোহাম্মদ
শিল্পীঃ সাইফুল্লাহ মানসুর
Showing posts with label বন্ধনিজম. Show all posts
Showing posts with label বন্ধনিজম. Show all posts
Friday, 23 September 2011
জীবন তরী বাইতে গিয়ে
জীবন তরী বাইতে গিয়ে
যদি কোনদিন আমি করে ফেলি ভুল
ক্ষমা করে দিও সেই ভুল
সেই ভুল ধরে রেখোনা।
এতদিন আমি ছিলাম তীরে
ছিল না কোনো ভয় হৃদয় নীড়ে
আজ তরী বাইতে গিয়ে কেন কাঁপে আমার হিয়া
সেই কথা আমি,
আমি আজও জানি না।
আজ যে সুখ আছে কাল রবে না
পরশু দুঃখ এসে দেবে যন্ত্রনা
নদীর ঐ শান্ত জলে কোনদিন ঝড় উঠিলে
দুঃখের দিনে তুমি,
তুমি ভুলে যেওনা......
যদি কোনদিন আমি করে ফেলি ভুল
ক্ষমা করে দিও সেই ভুল
সেই ভুল ধরে রেখোনা।
এতদিন আমি ছিলাম তীরে
ছিল না কোনো ভয় হৃদয় নীড়ে
আজ তরী বাইতে গিয়ে কেন কাঁপে আমার হিয়া
সেই কথা আমি,
আমি আজও জানি না।
আজ যে সুখ আছে কাল রবে না
পরশু দুঃখ এসে দেবে যন্ত্রনা
নদীর ঐ শান্ত জলে কোনদিন ঝড় উঠিলে
দুঃখের দিনে তুমি,
তুমি ভুলে যেওনা......
বল তো কার ইশারায়
বলতো কার ইশারায়
গোলাপ তার গন্ধ বিলায়
বলতো কার ইশারায়
মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়
এই দুনিয়ায়...এই দুনিয়ায়...
বলতো কার ইশারায় হাসে চাঁদ আকাশে
জোনাকি দেয় যে আলো মায়াবী আবেশে x2
সে কথা ভেবে ভেবে মন আমার যায় হারিয়ে
দূর অজানায়...দুর অজানায়...
বলতো কার ইশারায় সাগর জলধি
দোলে উঠে জোয়ার ভাটায় নিরবধি
বলতো কার ইশারায় রাসুল মরু সাহারায়
কোরানের আলো নিয়ে আঁধারের আঙ্গিনায়
কার এমন সৃষ্টি বলো এ জীবন ধন্য হলো
যার উসিলায়......যার উসিলায়......
গোলাপ তার গন্ধ বিলায়
বলতো কার ইশারায়
মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়
এই দুনিয়ায়...এই দুনিয়ায়...
বলতো কার ইশারায় হাসে চাঁদ আকাশে
জোনাকি দেয় যে আলো মায়াবী আবেশে x2
সে কথা ভেবে ভেবে মন আমার যায় হারিয়ে
দূর অজানায়...দুর অজানায়...
বলতো কার ইশারায় সাগর জলধি
দোলে উঠে জোয়ার ভাটায় নিরবধি
বলতো কার ইশারায় রাসুল মরু সাহারায়
কোরানের আলো নিয়ে আঁধারের আঙ্গিনায়
কার এমন সৃষ্টি বলো এ জীবন ধন্য হলো
যার উসিলায়......যার উসিলায়......
মরতেই হবে যখন শহীদি মরন দিও আমাকে
মরতেই হবে যখন শহীদি মরন দিও আমাকে
শাহাদাত জানি শুধুই জীবন
সে জীবন দিও আমাকে।
মরনেও সুখ আমি পাব জানি শাহাদাতে
হিসেব ও নিকেশ হতে ত্রান আছে জানি শাহাদাতে
তাই মিনতি তোমার কাছে
হাজার শাহাদাত দিও আমাকে।
রোগে শোকে মরন দিও না আমায়
বিপদে মুসিবতে নিওনা আমায়
এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে।
শাহাদাত জানি শুধুই জীবন
সে জীবন দিও আমাকে।
মরনেও সুখ আমি পাব জানি শাহাদাতে
হিসেব ও নিকেশ হতে ত্রান আছে জানি শাহাদাতে
তাই মিনতি তোমার কাছে
হাজার শাহাদাত দিও আমাকে।
রোগে শোকে মরন দিও না আমায়
বিপদে মুসিবতে নিওনা আমায়
এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে।
Subscribe to:
Posts (Atom)