ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label নুসরাত নুর উন নাহার সাবিনা. Show all posts
Showing posts with label নুসরাত নুর উন নাহার সাবিনা. Show all posts

Friday, 4 March 2011

ওগো প্রভু রহমান

ওগো প্রভু রহমান
এ সবই তোমার দান
আমার স্বপ্নগুলো আবাদ করার
সুন্দর এ জাহান।।

নাও না আমার কাজগুলোকে
কবুল করে একে একে
তুমি ছাড়া নাই যে কেহ
এত মেহেরবান।।

তোমার দেয়া এই নেয়ামত
করতে পারি যেন হেফাযত
তুমি প্রভু মুক্তি দিও
আর তো কিছু চাইনা।।

-নুসরাত নুর উন নাহার সাবিনা-

গল্প বলি শোন

গল্প বলি শোন
প্রিয় নবীর
শ্রেষ্ঠ মানুষ যিনি
এই ধরণীর।।

ছোটদের দেখে তিনি
মিষ্টি হেসে
সালাম দিতেন আগে
ভালবেসে।।

চোখ দুটি ছিল তার শান্তির নীড়
পরম ঠিকানা যেন গরীব দুখীর।।

যাদের ছিলনা কোন
সহায় স্বজন
তাদের ছিলেন তিনি
বড়ই আপন

হৃদয় ছিল যে তাঁর অতল গভীর
পরের ব্যথাতে সদায় অধীর।।

-নুসরাত নুর উন নাহার সাবিনা-