শহর থেকে একটু দূরে
সবুজ ঘেরা মাঠের শেষে
শাল পিয়ালের বন
তারই পাশে শুনতে পাবে
সরষে ক্ষেতে মৌমাছিদের
মধুর গুঞ্জরণ।
সেই তো আমার জন্মভুমি
ইচ্ছে হলে এসো তুমি
রইলো নিমন্ত্রন।
দেখবে সেথায় মাচার পরে
দোলে ঝিঙ্গে ফুল
লাউয়ের ডগায় গংগা ফড়িং
নাচে দোদুল দোলরে
নাচে দোদুল দোল।
কামিনী আর নেবু ফুলের
সুরভিতে হৃদয় ভোলেরে
সেথায় সারাক্ষন।।
শুনবে সেথায় ফিঙ্গে শ্যামার
মধুর মধুর গান
সকাল সাঁঝে রাখবে ভরে
তোমার সারা প্রান গো
তোমার সারা প্রান।
ঝিল্লি মেয়ের নুপুর শুনে
তন্দ্রা নামে দু’নয়নে
জড়ায় তনু মন।।
-সংকলিত-
Showing posts with label সংকলিত. Show all posts
Showing posts with label সংকলিত. Show all posts
Saturday, 26 February 2011
Friday, 25 February 2011
পুল সিরাতের সাথি তিনি নাম মোহাম্মদ সাল্লেআলা
পুল সিরাতের সাথি তিনি নাম মোহাম্মদ সাল্লেআলা
আমার প্রিয় হযরত মোহাম্মদ শাহে মোহাম্মদ কামলিওয়ালা।।
মদিনার ঐ গুল বাগিচায়
ডাকলো যে কোন বুলবুলি
আর তন্দ্রা থেকে উঠলো জেগে
সারা জাহান চোখ মেলি
উঠলো গেয়ে সুর মিলিয়ে লাইলাহা ইল্লাল্লাহ।।
তার সে পথের সোনার রেখায়
ফেরদৌসেরি স্বপ্ন আঁকা
আর তার সে সবুজ চারন ভূমি
জিন্দেগানীর ফুল বীথিকা।
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা।।
-সংকলিত-
আমার প্রিয় হযরত মোহাম্মদ শাহে মোহাম্মদ কামলিওয়ালা।।
মদিনার ঐ গুল বাগিচায়
ডাকলো যে কোন বুলবুলি
আর তন্দ্রা থেকে উঠলো জেগে
সারা জাহান চোখ মেলি
উঠলো গেয়ে সুর মিলিয়ে লাইলাহা ইল্লাল্লাহ।।
তার সে পথের সোনার রেখায়
ফেরদৌসেরি স্বপ্ন আঁকা
আর তার সে সবুজ চারন ভূমি
জিন্দেগানীর ফুল বীথিকা।
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা।।
-সংকলিত-
Subscribe to:
Posts (Atom)