দ্বীন দুনিয়ার বাদশা তুমি
তুলনাবিহীন অসীম অপার,
তোমার ইশারায় ঝরে রহমাত
খুলে যে যায় বেহেশতের দ্বার।
সৃজিলে তুমি জ্বীন ইনসান
গাইবে যারা তব গুনগান।
আকাশ জমিন চাঁদ সিতারা
সবি তোমার দান।
যে পায় ওগো তোমার পরিচয়,
সে পরে তব প্রেমের হার।
আলোর দিশারী কামলিওয়ালা
তৃষিত মরুর শীতল ধারা ।
যার বিরহে ভাসে এ বুক
নিশি কাটে তন্দ্রা হারা।
তুমি পাঠালে প্রিয় সেই জন
সকল কালের সেরা রাহ্বার।
কথাঃ সেলিম আশরাফ
সূরঃ ইউসুফ বকুল
Showing posts with label ইউসুফ বকুল. Show all posts
Showing posts with label ইউসুফ বকুল. Show all posts
Saturday, 15 February 2014
Monday, 16 August 2010
দুঃখ সাগরের ঘূর্ণিপাকে
দুঃখ সাগরের ঘূর্ণিপাকে
আটকে গেলে জীবন তরী,
আল্লাহ নামের পরশ তখন
সকল বাধা দেয় যে চিরি।
ব্যথার বানে বিদ্ধ হলে সুখ পাখিটার বুক,
চলার পথে দাঁড়ায় যদি পাহাড়সম দুঃখ।
সাহস কলি সুবাস ছড়ায় হৃদয় কানন ঘিরি।
মনোবলের ভেলা যদি যায় ভেসে অকূলে,
পথের দিশা যায় পাওয়া যায় তাঁকে স্মরণ এলে।
শুকনো পাতা হয়ে ঝরে গেলে মুখের হাঁসি,
সুখের ঘরে জ্বললে আগুন হয়ে সব বিনাশী।
নূরুন নূরে জীবন আকাশ সহসা যায় ভরি।
কথাঃ আব্দুস শাকুর তুহিন
সুরঃ ইউসুফ বকুল
আটকে গেলে জীবন তরী,
আল্লাহ নামের পরশ তখন
সকল বাধা দেয় যে চিরি।
ব্যথার বানে বিদ্ধ হলে সুখ পাখিটার বুক,
চলার পথে দাঁড়ায় যদি পাহাড়সম দুঃখ।
সাহস কলি সুবাস ছড়ায় হৃদয় কানন ঘিরি।
মনোবলের ভেলা যদি যায় ভেসে অকূলে,
পথের দিশা যায় পাওয়া যায় তাঁকে স্মরণ এলে।
শুকনো পাতা হয়ে ঝরে গেলে মুখের হাঁসি,
সুখের ঘরে জ্বললে আগুন হয়ে সব বিনাশী।
নূরুন নূরে জীবন আকাশ সহসা যায় ভরি।
কথাঃ আব্দুস শাকুর তুহিন
সুরঃ ইউসুফ বকুল
Subscribe to:
Posts (Atom)