মনকে বলেছি মন পাখি হয়ে যাও
সবুজের ভাঁজে ভাঁজে পাখনা ছড়াও
দেশ নিয়ে লেখা যত প্রীতিময় গান
সুরেলা কণ্ঠ ছেড়ে গাও তুমি গাও।
ফসলের মাঠ দেখ আহা কতদূর
পাতার পরীরা কোথা বাজায় নূপুর
মেঘনা যমুনা ছোটে কোন মোহনায়
কার খোঁজে ভেসে চলে পাল তোলা নাও।
জুঁই কেয়া কামিনীর সুবাসিত প্রাণ
বাতাসে উড়ায় দেখ সুকোমল ঘ্রাণ
কোন বনে নেচে যায় কাজলী ভ্রমর
তার মতো ফুল থেকে মধু তুলে খাও।
পাহাড়ি ললনা ঐ ঝরনা যখন
ভালোবেসে ছুঁয়ে যায় সবুজের মন
আকাশ বিহারী হয়ে সেই মায়ারূপ
দু’চোখের ছায়াপটে নাও এঁকে নাও।
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: বেলাল খান
Showing posts with label বিলাল হোসাইন নূরী. Show all posts
Showing posts with label বিলাল হোসাইন নূরী. Show all posts
Friday, 25 February 2011
সৈকতেঃ জান্নাত লিখে দিও নসিবে আমার
জান্নাত লিখে দিও নসিবে আমার
ওগো প্রেমময় ওগো দয়াময়
শরাবের ঝরনা ও দুধের নহর
চিরবহমান তলদেশে যার।
রোদেলা হাশরে দিও রহমের ছাতা
ডানহাতে পাই যেন আমলের খাতা
সুকঠিন পিপাসায় ফাটে যদি এ বুক
ভালোবেসে তুমি দিও কাউসার।
আমাকে যখন কেউ চিনবে না হায়
কাছে টেনে নিও তুমি প্রীতি মমতায়
দোযখের ওপরে যে ভয়ানক পুল
চোখের পলকে করে দিও পার।
চুলচেরা হিসেবের সুমহান দিনে
আমাকে বেঁধো না প্রভু গুনাহের ঋণে
শাফায়াত যেন পাই প্রিয় রাসুলের
তোমার কাছে এ মিনতি আমার।
কথা: বিলাল হোসাইন নূরী
ওগো প্রেমময় ওগো দয়াময়
শরাবের ঝরনা ও দুধের নহর
চিরবহমান তলদেশে যার।
রোদেলা হাশরে দিও রহমের ছাতা
ডানহাতে পাই যেন আমলের খাতা
সুকঠিন পিপাসায় ফাটে যদি এ বুক
ভালোবেসে তুমি দিও কাউসার।
আমাকে যখন কেউ চিনবে না হায়
কাছে টেনে নিও তুমি প্রীতি মমতায়
দোযখের ওপরে যে ভয়ানক পুল
চোখের পলকে করে দিও পার।
চুলচেরা হিসেবের সুমহান দিনে
আমাকে বেঁধো না প্রভু গুনাহের ঋণে
শাফায়াত যেন পাই প্রিয় রাসুলের
তোমার কাছে এ মিনতি আমার।
কথা: বিলাল হোসাইন নূরী
Subscribe to:
Posts (Atom)