ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label হামদ. Show all posts
Showing posts with label হামদ. Show all posts

Monday, 22 June 2020

কি যে শোকর আদায় করি

কি যে শোকর আদায় করি
ইলাহি তোমার 
ওগো পরওয়ার 
কত যে সুষমায় জীবন ভরেছো 
ভরেছো আমার চারিধার 
যতবার দেখি তোমারও সৃষ্টি 
তোমার রহমের ঝরে যে বৃষ্টি 
আ আ আ...

 সিজদায় মাথা নত করে আমি 
 হই যে রাহিমের শোকর গুজার 
সারাটা জীবন যদি জপি তব নাম 
তবুও হবেনা এতটুকু গুণগান 
না শোকর কখনো পাবে না 
তোমায় প্রেম নাই তার তরে কোন কোন হিয়ায় 
আবদে শাকুর তাই হতে আমি 
 জীবনের সব খুবই করবো উজাড় 

 কথা ও সুর: তারেক মুনাওয়ার

Sunday, 16 February 2014

হে প্রভু মোর হৃদয়টাকে

হে প্রভু মোর হৃদয়টাকে
জ্ঞানের জন্য খুলে দাও।
কঠিন কঠিন পড়াগুলো
সহজ সরল করে দাও।
কবুল কর খোদা এই কলেমা
রাব্বি জিদনি ইলমা।

পাঠে আমার মন দিও গো
অংক যেন হয় না ভুল,
খেলাতে নয় পড়ার জন্য
মন যেন গো হয় ব্যাকুল।
কবুল কর খোদা এই কলেমা
রাব্বি জিদনি ইলমা।

যখন আমি পড়তে বসি
মনযে পাঠে রয়না।
পাখির মত উড়াল দেয় সে
পড়তে যে সে চায়না।
কবুল কর...

প্রজাপতির দুটি পাখায় রং মেখে দেন কে

প্রজাপতির দুটি পাখায় রং মেখে দেন কে?
মৌমাছির চাকে চাকে মধু যোগান কে?
তিনি মোদের পালনে ওয়ালা তাকে চিনে নে।
তাকে চিনে নে।

চমকে দেখা রংধনুটার রং তুলিতে কে?
আকাশ জুড়ে মেঘের ভেলা সাজিয়ে বেড়ান কে?
তিনি মোদের আল্লাহ তালা তাকে চিনে নে।
প্রজাপতির দুটি পাখায়...

সবুজ সবুজ বনবনানী সাজিয়ে দিলেন কে?
অবাক করা পাহাড়গুলো কে বানালেন কে?
তিনি মোদের মালিক মাওলা তাকে চিনে নে।
প্রজাপতির দুটি পাখায়....

বাগান ভরা ফুল ফুটেছে গাইছে পাখি গান

বাগান ভরা ফুল ফুটেছে গাইছে পাখি গান
চোখে আমার ধরল নেশা আল্লাহ মেহেরবান।

গানে গানে ভরল হৃদয় কি মধুময় কিযে বিস্ময়
কার তুলিতে এমন ছবি এমন রংয়ের বান।
আল্লাহ মেহেরবান...

তুলি রংয়ে আঁকা মুগ্ধ করে কেবল সবি
অবাক লাগে কি মোহময় কি অপরূপ দান।
আল্লাহ মেহেরবান..

আমরা চল শোকর করি বলি সবাই আল্লাহ বলি
তারি দয়ায় এই পৃথিবী পাখির মধুর গান।
আল্লাহ মেহেরবান...

তোমরা আল্লার কোন কোন নিয়ামত করবে অস্বীকার

তোমরা আল্লার কোন কোন নিয়ামত করবে অস্বীকার
যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।।

যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন ‌আল কোরান, আল কোরান
কথা বলবার শক্তিও যিনি করেছেন দান, করেছেন দান।
সমস্ত সৃষ্টি তার স্বরনে রয়েছে মশগুল
কেবল মাত্র মানুষই তাকে চিন্তে করে ভুল
তার করুণা, তা'র করুণা
ঘিরে আছে পৃথিবীর চারিধার।।

আকাশের পর্দা ছিড়ে বৃষ্টি নামে তার ইশারায়, তার ইশারায়
দৃষ্টিহীন ঐ আকাশ ভরে দেয় তারায় তারায়, তারায় তারায়।
চামড়ার মত ফেটে যাবে ঐ আকাশটা একদিন
পৃথিবীর সবকিছুই একদিন হয়ে যাবে বিলীন
তার হুকুমে, তা'র হুকুমে
দেয়া হয় যদি এক ফুৎকার।।

প্রশংসা সবি কেবল তোমারি

প্রশংসা সবি কেবল তোমারি
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান, করুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক,
শেষ বিচারের দিন।

কেবল তোমারি করি ইবাদাত,
কেবল তোমারি চাহি নিয়ামত।
দাও দিশা দাও,সরল পথের।
রিসাত মোস্তাকিম।

যাদের উপরে করেছ রহমত,
পেয়েছে তোমার অশেষ মোহাব্বত।
তাদের সে পথ,দাও আমাদের।
দাওগো তোমার দ্বীন

যাদের উপরে দিয়েছ গজব,
নাযিল করেছ দিয়েছ আজাব।,
তাদেরি ভাগ্য দিওনা মোদের,
হে অসিম সীমাহীন।

Saturday, 15 February 2014

তুমি মাফ করে দাও প্রভূ

তুমি মাফ করে দাও প্রভূ ,
আমার হৃদয় পাপে তাপে ভরা
ক্ষমা তুমি করো প্রভূ।

করিনি সিজদা মাসজিদে গিয়ে
গাহিনি তোমার গুণগান ।
বইতে পারি না, আর এই বঞ্চনা
আঁধারে ডুবেছি শুধু ।

পারিনি যাকাতের মূল্য দিতে
আমি করিনি সিয়াম সাধনা ।
বইতে পারিনা, আর এই গঞ্জনা
ভুল ভেঙ্গে দাও মোর প্রভূ।

কাঁদিছে বেদনায় দুটি আঁখি যেন
কাঁদিছে বেদনায় প্রাণ ।
সইতে পারিনা, আর এই যন্ত্রনা
ক্ষমা কি করবে না প্রভূ ?

কথা ও সুরঃ লিটন হাফিজ

আকাশের জোছনা খানি কার ইশারায় জ্বলতাছে

আকাশের জোছনা খানি
কার ইশারায় জ্বলতাছে,
মাওলা ছাড়া কে জ্বালাবে
দেখা নয়ন জুড়তাছে।
আকাশের লক্ষ তারা
কার ইশারায় জ্বলতাছে,
মাওলা ছাড়া কে জ্বালাবে
দেখা পরাণ ভরতাছে।

আঁধারের ঘুম ভাঙ্গায়ে
প্রভাতের সুরুজ খানি,
আলোময় করতাছে ভাই
খোদারি এই ধরনী ।
বলতো কার ইশারায়
সুরুজ খানি উঠতাছে,
মাওলার ইশারায় সুরুজ
উঠতাছে আর ডুবতাছে।

লক্ষ লক্ষ বৃক্ষ শাখে
ফুটতাছে কলি,
সুবাসিত করতাছে ভাই
পরানের অলি-গলি ।
বলতো কার ইশারায়
এমন কলি ফুটতাছে,
মাওলার ইশারায় কলি
ফুটতাছে আর ঝরতাছে।

কথা ও সুরঃ লিটন হাফিজ

দ্বীন দুনিয়ার বাদশা তুমি

দ্বীন দুনিয়ার বাদশা তুমি
তুলনাবিহীন অসীম অপার,
তোমার ইশারায় ঝরে রহমাত
খুলে যে যায় বেহেশতের দ্বার।

সৃজিলে তুমি জ্বীন ইনসান
গাইবে যারা তব গুনগান।
আকাশ জমিন চাঁদ সিতারা
সবি তোমার দান।
যে পায় ওগো তোমার পরিচয়,
সে পরে তব প্রেমের হার।

আলোর দিশারী কামলিওয়ালা
তৃষিত মরুর শীতল ধারা ।
যার বিরহে ভাসে এ বুক
নিশি কাটে তন্দ্রা হারা।
তুমি পাঠালে প্রিয় সেই জন
সকল কালের সেরা রাহ্বার।

কথাঃ সেলিম আশরাফ
সূরঃ ইউসুফ বকুল

Saturday, 21 May 2011

অমলিন বিশ্বাসে ডাকি তোমাকে প্রভূ

অমলিন বিশ্বাসে ডাকি তোমাকে প্রভূ
গাই তোমারই গান
তোমারই রহম দানে ভরে দাও এই মন
তুমি যে মহা মহিয়ান।।

হৃদয়ের যত কথা এমনে কি যে ব্যথা
সবই তো তুমি জানো
সুখের দিনেও তুমি দুঃখের দিনেও তুমি
ভালোবেসে কাছে টানো
অনুরাগে অনুভবে বাতাসেরা বলে দেয়
তোমারই দয়া অফুরান।।

তুমিতো রিযিক দাতা তুমি তো বিধান দাতা
তুমি যে মালিক সবার
তোমারই করূনা ছাড়া এই আমি দিশেহারা
দয়া কর হে পরওয়ার
হৃদয়ে বইছে খরা কে বাঁচাবে তুমি ছাড়া
মহিমা তোমার অফুরান।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

Saturday, 5 March 2011

হে রহমান হে দয়াবান

হে রহমান হে দয়াবান
মন বেহাগে আজ সুরের ঘাটে ঘাটে
সাই তব গান

তোমার গুণ গাহি
তোমার দয়া চাহি
তোমার ভালবাসা
আমার চির আশা
অধম বান্দা এ যাচে ক্ষমা হে
রহীম রহমান।।

রহম আল্লাহ হে
করম আল্লাহ হে
গফুর নাম তোমার
মুয়ীন নাম তোমার
নিশার আঁধারে দিশা দাও মোরে
সীরাত দীপ্তমান।।

-মহিউদ্দিন আবু তাহের-

হৃদয় ভরে গা আল্লাহরই গান

হৃদয় ভরে গা আল্লাহরই গান
দরবারে তার বেড়ে যাবে দেখবি তোরই মান।।

আমাদের স্রষ্টা তিনি এ জীবন দিলেন যিনি
জীবনের পদে পদে তারই গান জয়ধ্বনি।।

তবে কেন রইলি ভুলে দেখনা নয়ন মেলে
বিশ্বজুড়ে তার দয়া অফুরান।।

দুনিয়ার লালসা ছেড়ে আয়রে খোদার পথে
নইলে পরপারে ঠেকবি পুলছিরাতে।।

এ' সময়ে নাওরে করে সম্বল নিজের তরে
তবে তো পাবে নাজাত পাবে ইহছান।।

-চৌধুরী আব্দুল হালিম-

Friday, 4 March 2011

খোদা তোমার নামেরই গান গাই দিবা- যামি

খোদা তোমারই নামেরই গান গাই দিবা- যামি
মনের কালি দূর করে দাও হে অন্তরযামী।।

তোমার রাহে কর রাহী
শুধুই তোমার আলো চাহি
হৃদয় জুড়ে তোমার সাহস
চাই প্রভু আমি।।

তোমার প্রিয় জনের ঈমান আমায় দাও
দ্বীনে হকের দীপ্ত দিশা নিশান আমায় দাও।।

তোমার রঙ্গে করে রঙ্গিন
দুহাতে দাও ন্যায়ের সঙ্গীন
স্বপ্ন সফল দাওগ প্রভু
দাও বিজয় দামী।।

-হাসান আখতার-

ওগো প্রভু রহমান

ওগো প্রভু রহমান
এ সবই তোমার দান
আমার স্বপ্নগুলো আবাদ করার
সুন্দর এ জাহান।।

নাও না আমার কাজগুলোকে
কবুল করে একে একে
তুমি ছাড়া নাই যে কেহ
এত মেহেরবান।।

তোমার দেয়া এই নেয়ামত
করতে পারি যেন হেফাযত
তুমি প্রভু মুক্তি দিও
আর তো কিছু চাইনা।।

-নুসরাত নুর উন নাহার সাবিনা-

Wednesday, 2 March 2011

কোন নামেতে ডাকবো আল্লা

কোন নামেতে ডাকবো আল্লা
সব নামইতো মিষ্টি মধুর
আউয়াল- আখের- জাহের- বাতেন
মঈদ- মতিন- গনি- গফুর।।

খালেক- মালেক- জলিল - জব্বার
করিম- রহিম- সাদেক- সাত্তার
আজিজি- আলীম- হামিদ- হালিম
কাবেজ - কাদির- শহিদ- সবুর।।

ইয়া রাশিদু- ইয়া রাকিবু
জুল-জালালে ওয়াল আকরাম,
ইয়া সামিও- ইয়া বাছিরু
ইয়া আদিলি- ইয়া হাকাম।।

ওহাব- ওদুদ- রউফ- রহমান
আহাদ- ওয়ালি- সালাম- সুলতান
খবির- মুমেন- হক- রাজ্জাক
মবিন- মজিদ- সামাদ- শুকুর।।

- সাবির আহমেদ চৌধুরী-

সব প্রশংসা তোমার আল্লা

সব প্রশংসা তোমার আল্লা
প্রভু তুমি নিখিলের
তুমি রহমান, তুমি যে রহিম
কাজী রোজ হাশরের।।

তোমার দয়ায় এই জিন্দেগী
তব এবাদত করি বন্দেগী
চাইনা কখনো তব কৃপা ছাড়া
কৃপা আর অন্যের।।

সহজ সরল দিয়েছো তোমার
যে পথের সন্ধান
সে পথ দেখাও আমাদের শুধু
ওগো মহা মহীয়ান।।

অবাধ্য যারা, পাপী বুজদীল
তাদের মিছিলে করোনা সামিল
এই মোনাজাত করিয়ো কবুল
হে পালক সকলের।।

- সাবির আহমেদ চৌধুরী-

কুল - জাহানের পালনেওয়ালা

কুল- জাহানের পালনেওয়ালা রাব্বুল আলামীন
খালেক তুমি, মালেক তুমি রহমান ও রাহীম।

অসীম তুমি হে নিরাকার
নাইক কোন শরীক তোমার
বিচারপতি তুমি মাওলা
রোজ হাশরের দিন।।

পয়দা তোমার তামাম জাহান
তোমার সৃষ্টি জ্বীন ও ইনসান
তোমারই গড়া সাগর পাহাড়
আসমান ও জমিন।।

অজড়, অমর চির অব্যয়
চির অটল, অচল চিন্ময়
মহান দাতা, বিধান- দাতা
আদি অন্তহীন।।

কর তুমি যখন যা চাও
যাকে যা খুশী তাকে তা' দাও
সকল তোমার হাতের মুঠায়
শক্তি সীমাহীন।।

-মুহাম্মদ রুহুল আমীন খান-

শক্তি দাও খোদা শক্তি দাও

শক্তি দাও খোদা শক্তি দাও
দাও ঈমানী শক্তি দাও।।

দাও ফারুকের আলা হিম্মত
দাও খালিদের বাজুর তাকত
শেরে খোদার
জ্ঞান ভান্ডার
সিদ্দিকী প্রেম ভক্তি দাও।।

দূর করে দাও সব ভীতি ভয়
করো নির্ভীক চির- দুর্জয়
এ হৃদয় মন
করো
রৌশন
ফারানের নূর জ্বালাও জ্বালাও।।

মিটাও ধরার সব হাহাকার
খোদায়ী মিটাও বাতিল খোদার
সব গোলামীর
ভেঙ্গে জিঞ্জির
কেবল তোমার গোলাম বানাও।।

বিজয় নিশান তোমার দীনের
সারা দুনিয়ার দিকে দিকে ফের
দাও উড়াবার
দাও গো আবার
কুল জাহানে খিলাফত দাও।।

- মুহাম্মদ রুহুল আমীন খান-

যে জন সদা ডুবে থাকে

যে জন সদা ডুবে থাকে
আল্লাহ নামের গানে
শান্তি সুখের জোয়ার তাহার
যায় যে বয়ে প্রানে।।

থাক না তাহার দুঃখ শত
সেই ভারে সে হয় না নত
আল্লাহ যে তার দুখের বোঝা
হালকা করে আনে।।

সে তো আরিফ আল্লাহকে যে
সদাই করে ধ্যান,
সেই তো আবিদ আপনাকে যে
করে তুচ্চ জ্ঞান।।

আল্লাহ নামে যেই দিওয়ানা
আল্লাহ নামে হয় যে ফানা
আল্লাহ তাহার সয় যে সহায়
বিষম ঝড় তুফানে।।

- আব্দুল লতিফ-

বান্দা ভরসা কর কার

বান্দা, ভরসা কর কার
আল্লাহ বিনে নাই রে মাবুদ
নাই রে মদদগার।।

এমন দাতা আল্লাহ আমার
দয়ার সীমা নাই রে তাঁহার
ইচ্ছামতো বান্দারে দেন
যখন যা দরকার।।

দুঃখ ব্যথা কইতে হ'লে
তাঁরই কাছে কবি,
সুখ দিলে সুখ, দুখ দিলে দুখ
হাসি মুখেই সবি।।

ভবে যা তোর চাওয়ার আছে
চাইবি খোদ মালিকের কাছে
যাঁহার হাতে দীন দুনিয়ার
সব মালের ভান্ডার।।

- আব্দুল লতিফ-