ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label চৌধুরী আব্দুল হালিম. Show all posts
Showing posts with label চৌধুরী আব্দুল হালিম. Show all posts

Saturday, 5 March 2011

হৃদয় ভরে গা আল্লাহরই গান

হৃদয় ভরে গা আল্লাহরই গান
দরবারে তার বেড়ে যাবে দেখবি তোরই মান।।

আমাদের স্রষ্টা তিনি এ জীবন দিলেন যিনি
জীবনের পদে পদে তারই গান জয়ধ্বনি।।

তবে কেন রইলি ভুলে দেখনা নয়ন মেলে
বিশ্বজুড়ে তার দয়া অফুরান।।

দুনিয়ার লালসা ছেড়ে আয়রে খোদার পথে
নইলে পরপারে ঠেকবি পুলছিরাতে।।

এ' সময়ে নাওরে করে সম্বল নিজের তরে
তবে তো পাবে নাজাত পাবে ইহছান।।

-চৌধুরী আব্দুল হালিম-

Friday, 4 March 2011

এ তোমার হৃদয় ভরা আকুল করা জন্মভূমি

এ তোমার হৃদয় ভরা আকুল করা জন্মভূমি
এ আমার স্বপ্ন সুনীল ভালবাসার পূণ্যভূমি।।

এখনো সাত সকালে কোকিল ডাকে
শালিক আর পায়রাগুলো যায় উড়ে যায় অনেক দূরে
লাঙ্গল কাঁধে ছুটে চাষী
তুলে সুর মনমাঝি
দাঁড় টেনে যায় আপন মনে।।

বিকেলের মিষ্টিরোদে খেলার মাঠে
কানামাছি দাড়িয়া বান্ধা, লুকোচুরি ওঠে মেতে
সূর্য্য পাটে গেলে মিনারে আজান হ'লে
যায় ফিরে সব আপন ঘরে।।

-চৌধুরী আব্দুল হালিম-