ইসলামী সঙ্গীত লিরিক্স
Showing posts with label বন্দে আলি মিয়া. Show all posts
Showing posts with label বন্দে আলি মিয়া. Show all posts

Tuesday, 1 March 2011

মা আমেনার কোলে এলেন

মা আমেনার কোলে এলেন
মুহাম্মদ রাসুল
আরবের মরুর বুকে
ফুটলো আলোর ফুল।।

আকাশের গ্রহতারা
পুলকে আত্নহারা
বন্দিছে তাঁয় নিখিল ধরা
গাহিছে বুলবুল।।

কুল মখলুক খুশীতে আজ
পায় না রে দিশা
এসেছেন দীনের নবী
ঘুচিবে প্রানের তৃষা।।

এনেছেন সুধার ধারা
জাহানে পড়লো সাড়া
কুফর- বেদীন করবে রে তাঁর
উম্মতি কবুল।।

-বন্দে আলি মিয়া-