ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 21 May 2011

সবুজ চাঁদরে ঢাকা রঙধনু রঙে আঁকা

সবুজ চাঁদরে ঢাকা রঙধনু রঙে আঁকা
এ আমার রূপসী বাংলাদেশ
হাজার নদীর ঐ কল কল কলতানে
মুখরিত সবুজের রূপ অনিঃশেষ।।

আঁকা বাঁকা পথে নদী যায় ছুটে যায়
পানসি নায়ের মাঝি ভাটিয়ালী গায়
দক্ষিনা পবন তালে/ কাঁশফুল দোলে দোলে
ছড়ায় রূপের আভা মুগ্ধ আবেশ।।

ছায়া ঢাকা মেঠ পথে রাখালিয়া সুর
উদাসী দুপূর বেলা আহা কি মধুর
কাজল দিঘীর জলে/ শুভ্র কোমল দোলে
সারি সারি মহুয়ার রূপ অনিঃশেষ।।

এলব্যামঃ পানসি (সাইমুম- ৩৯)
সাইমুম শিল্পী গোষ্ঠী
কথা ও সুর মতিউর রহমান খালেদ

লাল সবুজের এই পতাকা

লাল সবুজের এই পতাকা
আমার মায়ের মনিহার
এ মাটির মমতা হৃদয়ে জড়ানো
বুকেতে স্বপ্ন অপার।
বাংলাদেশ তুমি আমার আশা
বাংলাদেশ তুমি আমার ভালোবাসা
তুমি আমার অহংকার।।

সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি
পাহাড়ী ঝর্ণার গান
বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে
কাঁশফুল করে আহবান
মেঠো পথে রাখালিয়া সুর
উতলা হৃদয় আমার।।

নীলাম্বরী ঐ নীল আকাশে
গাংচীল মন উড়ে যায়
ফসলের মাঠে মাঠে ঢেউ তোলে ঢেউ
পবন সুদুরে হারা
সবুজ আচল গায়ে জড়িয়ে
দাঁড়িয়ে আছে পাহাড়।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
এলব্যামঃ মনিহার/ সাইমুম শিল্পী গোষ্ঠী

Wednesday, 11 May 2011

রব্বানা লা তুযিগ ক্কুলুবানা

মাটির কলসের অবিরত পরশে পাথর ক্ষয়ে যায়,
অবুঝ এ হৃদয়
নয় কোন পাথর নয়
পাপেরও কুঠার আঘাতে তবু ভাঙ্গে না সে হায় ।।
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা
বা'দা ইয হাদায়তানা
ওয়াহাবলানা মিল্লা দুনকা রহমাহ।



দৃষ্টির সীমা যায় যতদুর,
পাপের নদী বহে বিধুর ।।
হাত পা নাক কান
সব জুড়ে অপরাধের বাণ।
অবুঝ এ হৃদয়
নয় কোন পাথর নয়
পাপেরও কুঠার আঘাতে তবু ভাঙ্গে না সে হায় ।।
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা..............



I've Done Enormous Evil Deeds,
Heart's Blackened by Satanic Bids.
I Couldn't Control My Passion,
There's Been the Worst Deviation,
Became the Slave Of Nafs-Ammara.
রব্বানা লা তুযিগ ক্কুলুবানা..............


কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন