ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 21 May 2011

অমলিন বিশ্বাসে ডাকি তোমাকে প্রভূ

অমলিন বিশ্বাসে ডাকি তোমাকে প্রভূ
গাই তোমারই গান
তোমারই রহম দানে ভরে দাও এই মন
তুমি যে মহা মহিয়ান।।

হৃদয়ের যত কথা এমনে কি যে ব্যথা
সবই তো তুমি জানো
সুখের দিনেও তুমি দুঃখের দিনেও তুমি
ভালোবেসে কাছে টানো
অনুরাগে অনুভবে বাতাসেরা বলে দেয়
তোমারই দয়া অফুরান।।

তুমিতো রিযিক দাতা তুমি তো বিধান দাতা
তুমি যে মালিক সবার
তোমারই করূনা ছাড়া এই আমি দিশেহারা
দয়া কর হে পরওয়ার
হৃদয়ে বইছে খরা কে বাঁচাবে তুমি ছাড়া
মহিমা তোমার অফুরান।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

সব গান জানি প্রভু শেষ হয়ে যায়

সব গান জানি প্রভু শেষ হয়ে যায়
সব সুর জানি একদিন থেমে যায়
শুধু তোমারই নাম প্রভু তোমারই নাম
চিরদিন অমলিন রয়ে যায়।।

আকাশের নীলিমায় এতো যে তারার মেলা
সবুজের প্রান্তরে বাতাসের তান তোলে
প্রজাপতি করে খেলা
ঐ ঝর্ণাধারা আর সাগর নদীর জল
ছুটে যায় কোন অজানায়।।

পৃথিবীতে এতো রূপ এ্তো যে রঙের বাহার
এতো ফুল ফুটাফুটি এতো ভালোবাসাবাসি
অবশেষে থাকে না আর
এই সবুজ স্বপ্নগুলো ধুলায় ধুসর হয়
জীবনের শেষ মোহনায়।।

এলব্যামঃ সুরে বাঁধা প্রান
কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ
শিল্পীঃ মতিউর রহমান খালেদ, সুমন আজিজ, ইউসুফ বকুল

মেঘের ডানায় মনটা উড়ে যায় যে দুরের গায়

মেঘের ডানায় মনটা উড়ে যায় যে দুরের গায়
যেথায় আমার মা জননী বসে নিরালায়।।

মা জননী তোমার কথা পড়লে মনে হায়
বুকের মাঝে ব্যথার নদী নিত্য উছলায়
কত প্রহর রাত্রি কাটে তোমার দেখি না
তোমার স্নেহের বাঁধন মাগো......
আমাকে কাঁদায়।।

মুকুল ফেটে লাল হয়েছে নতুন গাছের আম
আমায় ফেলে খাওনা তুমি কাঁঠাল কিবা জাম

আসবো বাড়ী বলেও মা আসতে পারি না
কাজের মাঝেই থাকি পড়ে সময় তো হয় না
মনের গহীন শুন্য ঘরে জমাট হাহাকার
তোমার স্নেহের পরশ পেতে......
এ মন কাঁদে হায়।।

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ