ইসলামী সঙ্গীত লিরিক্স

Tuesday, 7 February 2012

আকাশের বুক জুড়ে কালো কালো মেঘ

আকাশের বুক জুড়ে কালো কালো মেঘ
বাতাসের বুকে পঁচা গন্ধ
রাজপথে ছোপ ছোপ রক্তের দাগ
জীবনের নেই কোন ছন্দ
(ফিরাবই জীবনের ছন্দ)

ফুল খেকো মিসাইল চারিদিকে আজ
বাগানের বুক জুড়ে কান্না
ভুখা নাঙ্গা মানুষের বাড়ছে মিছিল
লুটেরার ঘরে হিরে পান্না
আর কতো কঙ্কাল দেখবে মানুষ
স্বপ্নটা আরো কত মন্দ

মিথ্যার আগুনে জ্বলছে স্বদেশ
পুড়ছে নতুন পাতা ফাগুনের রেশ
আলেয়ারা সেজে আছে সত্যি আগুন
মুক্তির নিশানে জাগুন জাগুন

নদী বন মাঠ ঘাট পাহাড় চুড়ায়
একসুরে তুলি আজ মুক্তির গান
মনে ডাকি হামজাহ তারিক মুসা
সীসা ঢালা ঐক্যে জাগাই পরান
মিছিলের তাকবীরে মুক্তি আনি
ফিরে আনি জীবনের ছন্দ

কথা ও সুরঃ মাহফুজুর রহমান আখন্দ

পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা

পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা?
পাষান দিলে তোর একটুকি মায়া জাগেনা?
স্বজাতীর হাহাকারে বাতাস কাঁদে
অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়েনা?
অন্তরে ব্যথার প্রলেপ পড়েনা?

আফগানে লোহ ঝরে শত ভাইয়ের
বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের
কাশ্মীরে লাঞ্চিত বোনের আঁচল
অন্তরে সে কথা কি দাগ কাটেনা?

আরশের পানে তারা তুলে দুটি হাত
পাক দরবারে জানায় ফরিয়াদ
ফিলিস্তিনে খুন পথের পাশে
বোমার আঘাত হেনে কুফর হাসে
ইরাক জুড়ে বহে শোকের মাতম
বসরার গুলবাগে ঝরে বেদনা



Wednesday, 5 October 2011

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ

দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ

ঝরণা ছুটে চলে এঁকেবেঁকে
পৃথিবীর পটে কত ছবি এঁকে
নদীর কলতানে
সাগরের গর্জনে
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ

বাগানে ফুটে ফুল রাশি রাশি
রাতেরই তারা ভরা চাঁদের হাসি
গুণগুণ গানে ডেকে
মৌমাছি মধু চাকে
ফুলে ফুলে করে হল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ


দখিনা বাতাস গায়ে পরশ বুলে
টানটানে পাল তুলে নৌকা চলে
তোমারি নামে মনে
ভাটিয়ালি সুরের তানে
দাঁড় টেনে যায় মাঝি মাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ