ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 29 December 2013

বেরিয়েছে যে কাফেলা

বেরিয়েছে যে কাফেলা
ফিরবেনা সে কোন দিন
হয় তো বিজয় হবে
নয়তো তার ফিরবে কফিন।

রাতের ঐ নিরবতা ভেঙ্গে
নিয়ে শাহাদাতের তামান্না,
কন্টকময় পথ পাড়ি দেবে
ঝরাবেনা হৃদয়ের কান্না।।

শত বাধা ভয় মাড়িয়ে দিয়ে
বিজয়ের আনবে সুদিন(ঐ)

দুর্গম গিড়ি পথ পেরিয়ে যাবে
জ্বালিয়ে দিয়ে ঈমানের নূর,
কন্ঠে তার ঝরবে দিবা নিশি
সুমধুর আল কোরানের সুর।।

ব্যাস্ত সে থাকবে সারাটি ক্ষন
বিজয়ী করতে মিশন(ঐ)

5 comments:

  1. খুব সুন্দর গান।

    ReplyDelete
  2. দারুণ অনুপ্রেরণামূলক গান 🔥

    ReplyDelete
  3. আমার প্রিয় গজল

    ReplyDelete
  4. গজলটা শুধু শুনতে মন চায় 🥰

    ReplyDelete
    Replies
    1. আমিও মাঝে মাঝে শুনি। সেই ২০১৩ সালের ঘটনাগুলো নতুন করে চোখের সামনে ভেসে উঠে।

      Delete